সোমবার, ২৪ আগস্ট ২০২৬

মিরসরাইয়ের আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিনন্দন ফটক উদ্বোধন

মিরসরাই প্রতিনিধি

মিরসরাইয়ের ঐতিহ্যবাহী আবুতোরাব উচ্চ বিদ্যালয়ের দৃষ্টিনন্দন প্রধান ফটক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১ মার্চ) সকাল ১১টায় এর উদ্বোধন করেন উত্তর আমেরিকার ফোবানার এক্সিকিউটিভ সেক্রেটারি ও চট্টগ্রাম সমিতি ইউএসএর সাবেক সভাপতি, বাংলাদেশ সোসাইটি ইউএসএর সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী সাখাওয়াত হোসেন আজম।

উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিদ্যালয়ের সদ্য বিদায়ী সিনিয়র শিক্ষক রবিউল হোসেন নিজামী।

ফটক উদ্বোধন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবুল হোসেন বাবুল ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মর্জিনা আক্তার।

এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সদস্য শাহিনুল কাদের চৌধুরী, অভিভাবক সদস্য তরজু মেম্বার, নাসির উদ্দিন, মাহফিল আরা চৌধুরী, উত্তম রায়, সদস্য কাজী মোশাররফ হোসেন, ফখরুল আরিফ মাহমুদ, পাশা, কাজী মোশাহিদ হোসেন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মরহুম আলী, আবু বকর সিদ্দিক, জামাল উল্লাহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ।

প্রসঙ্গত, গত বছরের ১২ ফেব্রুয়ারি ফটকটির ভিত্তিপ্রস্তর স্থাপন ও বিদ্যালয় পরিচালনা পরিষদের হাতে অনুদান চেক হস্তান্তর করেন কাজী শাখাওয়াত হোসেন আজম। শিক্ষা ও বৃত্তিমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি কাজী সাখাওয়াত হোসেন আজমসহ কাজী পরিবারের অন্যান্য সদস্যরা বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কাজে দীর্ঘদিন ধরে সাহায্য-সহযোগিতা করে আসছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...

মিরসরাইয়ে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান, ধ্বংস ৯ শ্যালো মেশিন

চট্টগ্রামের মিরসরাইয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ ফুট পাইপ ও ৯টি শ্যালো মেশিন বিনষ্ট করেছে মোবাইল কোর্ট। এ সময় উত্তোলিত...

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার (২১ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে জোরারগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে এ...