সোমবার, ২৪ আগস্ট ২০২৬

অর্থ প্রতিমন্ত্রী হলেন আনোয়ারার মেয়ে ওয়াসিকা আয়শা খান

মোহাম্মদ রিয়াদ হোসেন :

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান মন্ত্রিসভার সম্প্রসারণ হচ্ছে। বর্ধিত এ মন্ত্রিসভায় অর্থ প্রতিমন্ত্রী হলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক আনোয়ারার মেয়ে ওয়াসিকা আয়শা খান এমপি।

রাজনীতির মাঠে সজ্জন  রাজনীতিবিদ হিসেবে পরিচিত চট্টগ্রামের এই  এমপি প্রতিমন্ত্রী হিসেবে  শপথ নিয়েছেন শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায়।

আরও পড়ুন ওয়াসিকা আয়শা খান অর্থ প্রতিমন্ত্রী, নজরুল ইসলাম শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হচ্ছেন

এর আগে বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) রাতে ফোনে তাঁকে শপথ গ্রহণের জন্য  আমন্ত্রণ জানান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন। এদিকে তার প্রতিমন্ত্রীর হওয়ার খবরে আনন্দের বন্যা বইছে চট্টগ্রামজুড়ে।

সম্প্রসারিত এই মন্ত্রিসভায় চট্টগ্রাম থেকে  দুজন স্থান পেয়েছেন। তাদের মধ্যে অন্যজন হলেন চন্দনাইশ-সাতকানিয়া আংশিক-১৪ আসনের সাংসদ নজরুল ইসলাম চৌধুরী এমপি। তিনি শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন।

আরও পড়ুন শপথ নিলেন নতুন ৭ প্রতিমন্ত্রী

জানা যায়, ওয়াসিকা আয়শা খান বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির অর্থ ও পরিকল্পনা সম্পাদক। তিনি চট্টলার সুনামধন্য রাজনীতিবীদ, বীর মুক্তিযোদ্ধা, সাবেক এমএনএ ও সফল রাষ্ট্রদূত বাংলাদেশ আওয়ামী লীগের আমৃত্যু প্রেসিডিয়াম সদস্য  আতাউর রহমান খান কায়সার এর সুযোগ্য কন্যা। ওয়াসিকা আয়শা খান বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও সংরক্ষিত নারী আসন-৩১ থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য।  তিনি জাতীয় সংসদের  ৫০টি সংরক্ষিত নারী আসনে ২০১৪ সালে প্রথমাবার, ২০১৮ সালে দ্বিতীয়বার এবং সর্বশেষ অনুষ্ঠিত ২০২৪ সালে তৃতীয় বারের মত দ্বাদশ সংসদের সংরক্ষিত আসনের “সংসদ সদস্য” পদে নির্বাচিত হন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...