মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

বান্দরবানের লামা ও আলীকদমে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এই স্বাধীন দেশে ধর্মনিরপেক্ষতা থাকবে,এখানে সকল ধর্মের, সকল বর্নের মানুষকে সমান ভাবে এগিয়ে নিয়ে যেতে হবে।তিনি বলেন আমাদের সম্পদ সীমিত আমাদের হাতে যতটুকু সম্পদ আছে সেই সম্পদকে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। আমরা বারোটি জাতির,চার ধর্মের মানুষ এখানে বসবাস করি সকলকে সমানভাবে এগিয়ে নেয়া আমাদের দায়িত্ব। 

বান্দরবান জেলার লামা ও আলীকদম উপজেলায় পার্বত্য বান্দরবান জেলা পরিষদ ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে প্রায় ২৭ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি,বীর বাহাদুর উশৈসিং এমপি।

বুধবার (২৮ ফেব্রুয়ারি) সকালে জেলার লামা ও আলীকদম উপজেলায় এ সকল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করেন তিনি।

এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে ২৪ কোটি ৫৬ লাখ টাকা ব্যায়ে আলীকদম আবাসিক বিদ্যালয় হতে ভরিমুখ অনাথ আশ্রম পর্যন্ত সড়ক কার্পেটিং, ইয়াংছা মেইন রোড হতে বদুঝিড়ি পর্যন্ত সড়ক কার্পেটিং, মেরাইতং জাদীর রাস্তা কার্পেটিং এবং বান্দরবান পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে প্রায় ২ কোটি ৪৫ লাখ টাকা ব্যায়ে মংচা পাড়া হতে তৈন কলার ঝিড়ি মুরং পাড়া পর্যন্ত এইসচবিবি সড়ক উন্নয়ন, আলীকদম ত্রীপুরা কল্যান সংসদের ভবন নির্মাণ,মসজিদ মাদ্রাসার বাউন্ডারি নির্মাণ, জিনামেজো কারিগরি শিক্ষা ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন সাংসদ বীর বাহাদুর উশৈসিং এমপি।

এসময় আরো উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য, মোজাম্মেল হক বাহাদুর, ক্যাসাও প্রু মার্মা,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড,বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন ইয়াছির আরাফাত, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা শান্তনু কুমার দাশ,লামা পৌরসভার মেয়র মোঃ জহিরুল ইসলাম, ২১শে পদক প্রাপ্ত ও চট্রগ্রাম জেলা ভান্তে,জিনামেজু অনাথ আশ্রমের প্রধান ভান্তে নন্দ মালা মহাথের,প্রফেসর ডঃজিনবৌধি মহাথের সহ বিভিন্ন সরকারি দপ্তরের উর্ধতন কর্মকর্তা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর...

বোয়ালখালীতে এবার এসএসসি পরীক্ষার্থী ৩ হাজার ১৪৬ জন, প্রথম দিনে অনুপস্থিত ১১

সারাদেশের ন্যায় চট্টগ্রামের বোয়ালখালীতেও আরম্ভ হয়েছে এসএসসি ও সমমান...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময়...

আরও পড়ুন

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...

অ্যাম্বুলেন্সে ইয়াবা পাচার: কক্সবাজারে ১০ হাজার পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

কক্সবাজারে অ্যাম্বুলেন্স ব্যবহার করে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় স্বামী-স্ত্রীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এসময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা...