মঙ্গলবার, ১২ মে ২০২৬

বাংলাদেশ সবুজ পোশাক কারখানার অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে

নিজস্ব প্রতিবেদক

লিডারশিপ ইন এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্ট ডিজাইন (এলইইডি) সনদ প্রদানকারী কর্তৃপক্ষ ইউনাইটেড স্টেটস গ্রিন বিল্ডিং কাউন্সিলের (ইউএসজিবিসি) একজন শীর্ষ কর্মকর্তা বলেছেন, বিশ্বে সবচেয়ে বেশি সবুজ পোশাক কারখানা থাকায় বাংলাদেশ অনেক দেশের জন্য অনুপ্রেরণার প্রধান উৎস হয়ে উঠেছে।

গ্রিন বিল্ডিং কাউন্সিল ইনস্টিটিউটের (জিবিসিআই) মার্কেট ডেভেলপমেন্ট ও সহযোগী পরিচালক (ইউএসজিবিসি) শান্তনু দত্ত গুপ্ত’র মতে, গ্রিন বিল্ডিং খাতে বাংলাদেশের অর্জন শুধু দক্ষিণ-পূর্ব এশিয়া ও দক্ষিণ এশিয়ায় আলোচিত হয় না, পশ্চিমা বিশ্বেও প্রায়ই আলোচিত হয়।

বাংলাদেশে বর্তমানে ২০৯টি কারখানায় এলইইডি সনদ রয়েছে। এর মধ্যে প্লাটিনাম ৭৯টি, স্বর্ণ ১১৬টি, রৌপ্য ১০টি এবং বাকিগুলো সবুজ। বিশ্বের সর্বোচ্চ রেটিংপ্রাপ্ত সবুজ ভবন এসএম সোর্সিং, যা ১১০ পয়েন্টের মধ্যে ১০৬ স্কোর করেছে, সেটিও বাংলাদেশে অবস্থিত। এই প্রতিষ্ঠানের কাছে সনদ হস্তান্তর করতে ঢাকায় এসেছিলেন শান্তনু।

এলইইডি সনদপ্রাপ্ত পোশাক কারখানার ক্ষেত্রেও বাংলাদেশ শীর্ষস্থানীয়, শীর্ষ ১০০ টির মধ্যে ৫৪টি এবং দেশের শীর্ষ ২০টি সবুজ কারখানার মধ্যে ১৮টি কারখানা রয়েছে।

ইউএসজিবিসির এই ঊর্ধ্বতন কর্মকর্তা আরও বলেন, বৈশ্বিক পোশাক বাণিজ্যে বাংলাদেশের সরাসরি প্রতিদ্বন্দ্বী দেশগুলোর অন্যতম ভিয়েতনামের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গ্রিন গার্মেন্টস খাতে বাংলাদেশের অর্জন সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়েছে। সবুজ পোশাক কারখানায় বিশ্বব্যাপী চ্যাম্পিয়ন হওয়ার ফলে দেশ এবং এই খাতের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে, আন্তর্জাতিক পোশাক খুচরা বিক্রেতা এবং ব্র্যান্ডগুলো উচ্চ পরিমাণে কাজের অর্ডার দিয়েছে, যা অন্যান্য দেশের ব্যবসায়ের ক্ষতি করেছে।
তখন থেকে গুপ্তা ভিয়েতনামে সবুজ পোশাক কারখানা স্থাপনে কাজ করছেন এবং এখন ভিয়েতনামেও বেশ কয়েকটি সবুজ পোশাক কারখানা গড়ে তুলছে।

গুপ্ত আরও বলেছেন যে, ১১০ টির মধ্যে ১০৬ পয়েন্ট অর্জন করা বিশ্বের একটি অনন্য উদাহরণ। তিনি জোর দিয়ে বলেন, স্পিরিট ধরে রাখতে হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্পে যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার।তিনি বলেন, নারীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ,...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায় সরকার যেমন চিরস্থায়ী নয়, তেমনি প্রশাসনের কোনো পদই কারো জন্য চিরকাল সংরক্ষিত থাকে না।তিনি বলেন,...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...