মঙ্গলবার, ১২ মে ২০২৬

বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষার হলে মেমেসিং মারমা 

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

বাবার মরদেহ ঘরে রেখে অশ্রুসিক্ত নয়নে মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষাকেন্দ্রে ধর্ম বিষয়ে পরীক্ষায় অংশ নিলেন রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিমারা পাড়া এলাকার বাসিন্দা এবং ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মেমেসিং মারমা। 

মেমেসিং মারমা এর পিতা উপাচিং মারমা (৪৭) গত সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে কুকিমারা পাড়ায় নিজ বাড়িতে মারা যান। তিনি পেশায় কৃষক। দীর্ঘদিন ধরে তিনি কিডনি রোগে ভুগছিলেন বলে জানান কুকিমারা এলাকার কারবারি চিংসুই মং মারমা।

কারবারি আরোও জানান, মেমেসিং মারমা বাবার একটি কিডনি অনেক আগে হতে নষ্ট ছিল। তিনি এক ছেলে এক মেয়ে নিয়ে কৃষি কাজ করে সংসার চালাতান। তাঁর মেয়ে বাবার মরদেহ রেখে মঙ্গলবার এসএসসি পরীক্ষায় অংশ নেন। মঙ্গলবার বিকেলে ধর্মীয় কার্যাদি শেষে  তাঁকে কুকিমারা শ্মশানে দাহ করা হয়।

ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা জানান, মেমেসিং মারমা ২০২৪ সালের চলমান এসএসসি পরীক্ষায় ব্যবসা শিক্ষা বিভাগ হতে  ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় হতে অংশ নিচ্ছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো....

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল...

যোগ্যতার ভিত্তিতে নারী উদ্যোক্তাদের উৎসাহ দেওয়া দরকার : ডা. জুবাইদা রহমান

প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, স্বনির্ভরতার লক্ষ্যে ক্ষুদ্র,...

প্রধানমন্ত্রীর সঙ্গে বিজিএমইএ ও বিকেএমইএ নেতৃবৃন্দের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ পোশাক...

পুলিশ প্রশাসনের কোনো পদই চিরস্থায়ী নয় : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, গণতান্ত্রিক ব্যবস্থায়...

আরও পড়ুন

আহত বিএনপি নেতাকে দেখতে হাসপাতালে সাংসদ এরশাদ উল্লাহ

চট্টগ্রামের বোয়ালখালীতে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত বিএনপি নেতা মো. সিরাজুল ইসলামকে দেখতে নগরের একটি বেসরকারি হাসপাতালে হাসপাতালে গেলেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও মহানগর...

সীতাকুণ্ড বিআইটিআইডি এলাকায় মোবাইল কোর্টে ১জনকে জরিমানা

সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাটে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অফ ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।আজ ১১ মে (সোমবার) মোবাইল কোর্ট পরিচালনা...

রমেশ শীলের ছিলেন বাঙালির জাতি সত্তার অভিচ্ছেদ্য অংশ: এরশাদ উল্লাহ এমপি

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেছেন, রমেশ শীল শুধু একজন কবিয়াল ছিলেন না। তিনি ছিলেন সমাজ-সভ্যতা বদলানোর একজন গভীর পর্যবেক্ষক। বাঙালির জাতি সত্তা...

চেতনানাশক খাইয়ে অটোরিকশা ছিনতাই, চালক হত্যা: আন্তঃজেলা চক্রের দুই সদস্য গ্রেফতার

চট্টগ্রামের আনোয়ারায় চেতনানাশক দ্রব্য সেবন করিয়ে ব্যাটারিচালিত অটোরিকশাচালক মোহাম্মদ আইয়ুব আলীকে (৫৫) হত্যা এবং অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় আন্তঃজেলা চেতনানাশক চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে...