সোমবার, ২৪ আগস্ট ২০২৬

খুলে দেওয়া হচ্ছে নাইক্ষ্যংছড়ি সীমান্তের পাঁচটি প্রাথমিক বিদ্যালয়

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের পরিস্থিতি ভালো হওয়ার কারনে আগামী বুধবার থেকে জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের সাময়িক ভাবে বন্ধ থাকা পাঁচটি সরকারী প্রাথমিক বিদ্যালয় খুলে দেওয়া হচ্ছে। 

সোমবার (২৬ ফেব্রুয়ারী) সন্ধ্যায় বান্দরবান জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুল মান্নান বিষয়টি নিশ্চিত করে জানান সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে সাময়িক বন্ধ থাকা পাঁচটি সরকারী প্রাথমিক বিদ্যালয় আগামী বুধবার থেকে নিয়মিতভাবে ক্লাস চলবে।

সীমান্তে বিজিপি ও আরাকান আর্মির সাথে উত্তেজনাপূর্ন পরিস্থিতির কারনে গত ২৯জানুয়ারী দুপুর ১২টায় প্রাথমিক বিদ্যালয়গুলি ছুটি দেওয়া হয়েছিল ৩০জানুয়ারী থেকে ৪ফেব্রুয়ারী পর্যন্ত খোলা ছিল।

আরও পড়ুন পিলখানা হত্যার চূড়ান্ত বিচার অল্পদিনের মধ্যে শেষ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সীমান্তের ওপারে প্রচন্ড গোলাগুলি ও বোমা বিস্ফোরণের কারনে সীমান্তবর্তী এলাকাসমুহে আতংকের সৃষ্টি হয় এবং ৪ ফেব্রুয়ারী মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেলের বিস্ফোরণে একজন বাংলাদেশী নারীসহ দুইজন নিহত হলে ৫ ফেব্রুয়ারী থেকে নাইক্ষ্যংছড়ি উপজেলা ঘুমধুম ইউনিয়নের সীমান্ত এলাকার বাইশপারী সরকারী প্রাথমিক বিদ্যালয়, ভাজা বনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়, তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয়, পশ্চিম কুল তুমব্রু সরকারী প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ ঘুমধুম সরকারী প্রাথমিক বিদ্যালয় সাময়িকভাবে বন্ধ ঘোষনা করা হয়েছিল।

আরও পড়ুন মিয়ানমারের দিকে তীক্ষ্ণ নজর রাখছে বাংলাদেশ: পররাষ্ট্রমন্ত্রী

বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন জানান সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক হওয়ার কারনে আগামী বুধবার থেকে বন্ধ থাকা পাঁচটি প্রাথমিক বিদ্যালগুলো খুলে দেওয়া হচ্ছে। সীমান্তের পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনৈতিক মতাদর্শ ও ব্যক্তিগত পছন্দ-অপছন্দের উর্ধ্বে...

বায়েজিদে বাসায় জাল নোটের মেশিন বসিয়ে কারবারিতে ধরা যুবক

চট্টগ্রাম নগরীর বায়েজিদ বোস্তামী থানাধীন একটি ভাড়া বাসা থেকে...

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

আরও পড়ুন

পচা খাবার ও তেলাপোকা: ফ্লেভারস-মেরিডিয়ান, উৎসব সুপার শপ-রিও ক্যাফেকে ৪০ লাখ জরিমানা

পচা-বাসি খাবার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, নিম্নমানের উপকরণ ব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগে চট্টগ্রামের চার প্রতিষ্ঠানকে মোট ৪০ লাখ টাকা জরিমানা...

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...