শনিবার, ৮ আগস্ট ২০২৬

টেরিবাজারে ব্যবসায়ীর ১১ লাখ টাকা নিয়ে পালালেন কর্মচারী, উদ্ধার করল পুলিশ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর কোতোয়ালি টেরিবাজার এলাকায় এক ব্যবসায়ীর চুরি হওয়া ১১ লাখ টাকা উদ্ধার করেছে পুলিশ। চুরির সঙ্গে জড়িত অভিযোগে দোকানের কর্মচারীসহ দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে কক্সবাজার জেলার চকরিয়া থানার পুকুরিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দোকান মো এমরানুল হক (২৪) -সাতকানিয়া থানার দক্ষিণ হাতিয়ারকুল মো. নুরুল কবিরের ছেলে। সহযোগীর নাম মোক্তার আহমদ (৪৭)। তিনি চকরিয়ার মৃত ইয়াকুব আলীর ছেলে।

জানা যায়, ব্যবসায়ী কামরুল ইসলাম টেরিবাজার মাস্টার মার্কেটের রাবেতা ক্লথ স্টোর নামক দোকানে ব্যবসা পরিচালনা করে। আসামি এমরান ১০ বছর ধরে ওই দোকানের কর্মচারী হিসেবে কার করছে। সে মালামাল ক্রয়-বিক্রয় সহ ব্যবসায়িক সকল প্রকার লেনদেন করে বিশ্বস্থতা মালিকের অর্জন করে। গত বৃহস্পতিবার দুপুরে এমরানকে ৯ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা ও ১ লাখ ৬২ হাজার টাকার দুটি চেক ইসলামী ব্যাংক টেরিবাজার শাখার পাঠানো হয়। কিন্তু দীর্ঘক্ষণ সময় অতিবাহিত হওয়ার পরও আসামি ব্যাংকে টাকা জমা না দিয়া দোকানে ফেরত না আসায় আসামীর ব্যবহৃত মোবাইল নম্বরে যোগাযোগ করিলে নম্বরগুলো বন্ধ পাওয়া যায়। তাৎক্ষণিক বাদী ইসলামী ব্যাংক লিমিটেড, টেরীবাজার শাখায় যোগাযোগ করে আসামী ব্যাংকে যায়নি বলে জানায়। আসামীকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও পাওয়া যায়নি। এঘটনায় ব্যবসায়ী কামরুল ইলাম থানায় একটি মামলা করেন।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক বলেন, অভিযুক্ত দোকান কর্মচারীসহ তার এক সহযোগিকে আমরা গ্রেপ্তার করেছি। তাদের থেকে ১৩ হাজার টাকা কম বাকি সব টাকা উদ্ধার করা হয়েছে। আসামি জানায় “তক্ষক” ক্রয় করার জন্য অবৈধভাবে ব্যবসা করার উদ্দেশ্যে আসামি রানার যোগসাজশে এসব টাকা আত্নসাৎ করেছেন। শনিবার দুপুরে আদালতে তাদের পাঠানো হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...