শনিবার, ৮ আগস্ট ২০২৬

কাপ্তাইয়ে পিকনিকের বাস উল্টে আহত ১৩

ঝুলন দত্ত, কাপ্তাই প্রতিনিধি

রাঙামাটির কাপ্তাইয়ে পিকনিকের যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপরে উল্টে ১৩ জন আহত হয়েছেন।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড এলাকাধীন ব্যঙছড়ি মুসলিম পাড়া নামক স্থানের স্টীল ব্রীজের সামনে এ দূর্ঘটনা ঘটে।

জানা য়ায়, তারা সকলেই চট্টগ্রাম মহানগর হতে কাপ্তাইয়ে পিকনিক করতে যাচ্ছিলেন।

কাপ্তাই থানার ওসি আবুল কালাম জানান, আহতদের তাৎক্ষণিক কোনো পরিচয় পাওয়া যায়নি। দূর্ঘটনায় কবলিত বাসে ৪০ থেকে ৪৩ জনের মতো  যাত্রী থাকতে পারে। আহতদের চিকিৎসার জন্য কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং কাপ্তাই নৌবাহিনী হাসপাতালসহ সহ বিভিন্ন হাসপাতালের উদ্দেশ্যে নেয়া হয়েছে।

কাপ্তাই স্বাস্থ্য বিভাগের আবাসিক মেডিকেল অফিসার ডা: ওমর ফারুক রনি জানান, সড়ক দূর্ঘটনায় আহত ৫ জনকে হাসপাতালে আনা হয়েছে। তাদেরকে প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

ঘটনার সংবাদ পেয়ে পুলিশ, ৪১ বিজিবি,  ফায়ার সার্ভিস এবং নৌ বাহিনী সদস্যরা বেলা ২ টায়  সড়ক হতে গাড়িটি সরিয়ে সড়কের পাশে রেখে যান চলাচল স্বাভাবিক করেন।

এদিকে দূর্ঘটনার সংবাদ পাওয়ার সাথে সাথে কাপ্তাই ৪১ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ আমীর হোসেন মোল্লা এবং কাপ্তাই নির্বাহী কর্মকর্তা মোঃ মহিউদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...