শনিবার, ৮ আগস্ট ২০২৬

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালনে ৯নং ওয়ার্ড

নিজস্ব প্রতিবেদক

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২১ ফেব্রুয়ারি উপলক্ষে নগরীর আকবরশাহ থানাধীন উত্তর পাহাড়তলী এলাকায় শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭ টায় ৯নং ওয়ার্ড আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্দ্যােগে সংগঠনের নিজ কার্যালয়ে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং ওয়ার্ড ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক কাউন্সিলর মোঃ জহুরুল আলম জসিম।

ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ইলিয়াস খাঁন এর সভাপতিত্বে, আবু নোমানের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, অলি আহমদ, মোস্তফা কামাল বাচ্চু, জসিম উদ্দিন আরজু, আনোয়ার হোসেন, জুলফিকার আলি মাসুদ, শামীম আহমদ সুমন, নুরুজ্জামান, মোস্তফা, দুলাল সওদাগর, জসিম, গিয়াস আরমান, সেলিম রসুল, বেলাল উদ্দিন জুয়েল, আনিস চৌধুরী ও সেলিনা খান।

প্রধান অতিথির বক্তব্যে কাউন্সিলর জসিম বলেন, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস মানুষকে চেতনাবোধে সমৃদ্ধ করার দিন। ভাষা মনের ভাব প্রকাশের প্রায়োগিক বাহন। মাতৃভাষা হলো কোনো জাতির স্বদেশীয় ভাষা। শিশুরা জন্মের পর মায়ের কাছ থেকে যে ভাষা শিখে তাই মাতৃভাষা। আমরা বাঙালি জাতি, আমাদের মাতৃভাষা বাংলা। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি এ বাংলা ভাষার জন্য সংগ্রাম করে ভাষার মর্যাদা রক্ষার্থে প্রাণ দান করেছেন রফিক, বরকত, সালাম, জব্বার, **** সহ নাম না জানা আরও অনেকে। আজ আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করছি সে সকল বীর শহীদদের। অমর একুশের শহীদদের আন্দোলন ও আত্মদানকে সারা বিশ্বে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে মর্যাদা দিয়েছেন ইউনেস্কো।

তিনি বলেন, কোনো দেশ ভাষার জন্য আন্দোলন করতে হয়নি। বিশ্বে একটি মাত্র দেশ ভাষার জন্য লড়াই করে কেড়ে নেওয়া মুখের ভাষা ফিরিয়ে এনেছে সেটি হলো আমাদের বঙ্গবন্ধুর বাংলাদেশ। যড়যন্ত্রকারীরা তখন থেকে ষড়যন্ত্রে লিপ্ত ছিলো। তারা শুধু বঙ্গবন্ধুকে হত্যা করে থেমে থাকেনি বারে বারে ষড়যন্ত্র করে পাঁচ বারের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকেও হত্যা করতে চেয়েছিলো। ষড়যন্ত্রকারীরা সরকারের বিরুদ্ধে যতই ষড়যন্ত্র করেছে, প্রধানমন্ত্রী সব ষড়যন্ত্র মোকাবেলার মধ্য দিয়ে সফল হয়েছে। তাই আর কোনো ষড়যন্ত্রকারী যেন দেশ নিয়ে ষড়যন্ত্র করতে না পারে এবং শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্য, সকল ভেদাভেদ ভুলে গিয়ে একসাথে কাজ করার আহবান জানান কাউন্সিলর জহুরুল আলম জসিম।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...