চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে তালা ও ব্যাটারিতে বিশেষ কায়দায় লুকিয়ে আনা দেড় কেজি স্বর্ণ জব্দ করা হয়েছে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে FZ-0563 ফ্লাইটে আসা এক যাত্রীর ব্যাগ থেকে এ স্বর্ণ উদ্ধার করা হয়।
শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ জানান, ওই ফ্লাইটের এক যাত্রীর ব্যাগ হতে ১৬১৯ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে। যাত্রীর ব্যাগে থাকা বড় একটি তালার ভেতরে এবং ইলেকট্রনিক্স চার্জ লাইটের যে ব্যাটারি থাকে সেই ব্যাটারির ভেতরে স্বর্ণের পাতের ওপর লিথিয়ামের প্রলেপ দিয়ে স্বর্ণ লুকিয়ে আনে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
