শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণ করছে চট্টগ্রামবাসী

নিজস্ব প্রতিবেদক

ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী শহীদদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছে চট্টগ্রামবাসী। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর থেকেই চট্টগ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছেন।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) রাত ১২টা ১ মিনিটে মিউনিসিপ্যাল স্কুল ও কলেজ মাঠের অস্থায়ী শহীদ মিনারের সামনে সশস্ত্র অভিবাদন জানায় সিএমপির একটি চৌকস দল।

এরপর প্রথমে শ্রদ্ধা নিবেদন করেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী।

পর্যায়ক্রমে বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলাম, সিএমপি কমিশনার কৃষ্ণপদ রায়, ডিআইজি নূরে আলম মিনা, জেলা প্রশাসক (ডিসি) আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামান, পুলিশ সুপার (এসপি), মুক্তিযোদ্ধা সংসদ নগর ও জেলা কমান্ড নেতারা ফুলেল শ্রদ্ধা জানান।

সকাল সাড়ে নয়টার দিকে মিউনিসিপ্যাল স্কুল ও কলেজ মাঠে গিয়ে দেখা যায়, কারো হাতে জাতীয় পতাকা, গায়ে শোকের কালো পোশাক, কেউ আবার ফুল নিয়ে যাচ্ছে শহীদ বেদীতে দেওয়ার জন্য। সারিবদ্ধ হয়ে শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছে চট্টগ্রামের নানা শ্রেণি-পেশার মানুষ।

বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ মিনারে শ্রদ্ধা জানাতে আসা সর্বস্তরের মানুষে লাইন আরও দীর্ঘ হয়। ফুল আর ছোট ছোট পতাকা হাতে লাইন বেঁধে অপেক্ষায় থাকতে দেখা যায় সব বয়সের, সব শ্রেণি পেশার মানুষকে।

বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সন্তানদের নিয়ে শহীদ মিনারে আসেন ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে।

বেলা দশটার দিকে নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন, সংসদ সদস্য মহিউদ্দিন বাচ্চু, সাবেক সংসদ সদস্য নোমান আল মাহমুদ, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক খোরশেদ আলম আলম সুজনসহ দলীয় নেতা-কর্মীরা শ্রদ্ধা জানায়।

এর আগে চট্টগ্রাম চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ম্যাজিস্ট্রেটেরা, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর ও চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগসহ নানা সংগঠনকে শ্রদ্ধা জানাতে দেখা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...