শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

রোজার আগে কমলো সয়াবিন তেলের দাম

চট্টগ্রাম নিউজ ডটকম

আসন্ন পবিত্র রমজান উপলক্ষে লিটার প্রতি ১০ টাকা কমিয়ে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৬৩ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে। নতুন দাম ১ মার্চ থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আজ মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা’ বিষয়ক টাক্সফোর্সের সভায় শেষে সাংবাদিকদের তিনি এ সিদ্ধান্তের কথা জানান বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

প্রতিমন্ত্রী বলেন, রমজানে যে পরিমাণ অত্যাবশ্যকীয় পণ্য বাজারে থাকা প্রয়োজন তার পুরোটাই আছে বলে ব্যবসায়ীরা আশ্বাস দিয়েছেন।

নিত্যপণ্য আমদানিতে যাতে সমস্যা না হয় সেজন্য বাংলাদেশ ব্যাংককে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি, আগামী বাজেটে পণ্যের ট্যারিফ স্বাভাবিক রাখতে এনবিআরকে নির্দেশ দেয়া হয়েছে।

তিনি বলেন, রমজানের আগে এক লাখ টন চিনি আর ৫০ হাজার টন পেঁয়াজ দিতে রাজি হয়েছে ভারত সরকার। তাছাড়া, মিয়ানমার থেকে নৌপথে পণ্য আমদানি করতে জাহাজ ব্যবস্থা সহজ করা হবে।

পহেলা মার্চ থেকে ভোক্তাদের জন্য ৩৩৩ হটলাইন চালু হবে উল্লেখ করে টিটু বলেন, বাজারে গিয়ে সরকারের বেঁধে দেয়া দামের চেয়ে বেশী দামে পণ্য বিক্রি হলে এই নাম্বারে ফোন দিয়ে জানাতে পারবেন ভোক্তারা।

টিসিবির পণ্য সরবরাহ সম্পর্কে টিটু বলেন, রমজানে চাল, তেল, ডাল, চিনি, ছোলা ও খেজুর দুইবার দেয়া হবে। আগে দেয়া হতো একবার। এতে বাজারে চাপ কমবে।

রমজানে আগে জিনিসপত্রের দাম বাড়ানোর কোনো সুযোগ নাই উল্লেখ করে টিটু বলেন, সরকার সংশ্লিষ্টদের নিয়ে সর্বোচ্চ নজরদারি রাখছে বাজারের উপর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...