শনিবার, ৮ আগস্ট ২০২৬

সমাজসেবী রায়মোহন দাশের ক্রিয়া ও স্মরণ সভা সম্পন্ন

সৈয়দ শিবলী ছাদেক কফিল

চট্টগ্রামের ঐতিহ্যবাহী শিশু সংগঠন ও মেধাবিকাশ কেন্দ্র “শিশুদের পাঠশালা”র সাধারণ সম্পাদক, বাংলাদেশ পুলিশের পরিদর্শক, বিশিষ্ট সমাজচিন্তক সজল দাশের পিতা সমাজসেবী রায় মোহন দাশের পারলৌকিক ক্রিয়া ও স্মরণ সভা শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা সুলতানামন্দির এলাকায় সম্পন্ন হয়।

শিশুদের পাঠশালার উপ-পরিচালক ও কানাইমাদারী ড. অলি আহমদ বীর বিক্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রিয়াউত্তর স্মরণ সভায় প্রধান অতিথি ছিলেন শিশুদের পাঠশালার মহাপরিচালক, দৈনিক আজাদীর সিনিয়র রিপোর্টার, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক, কবি-সাংবাদিক শুকলাল দাশ।

বিশেষ অতিথি ছিলেন দৈনিক প্রথম আলোর প্রতিনিধি কৃষ্ণ দাশ, বেক্সিমকো ফার্মার ম্যানেজার অসীম শীল, কমার্স ব্যাংকের ম্যানেজার শংকর চৌধুরী, ব্যাংকার দেবাশীষ নাগ, রাজনীতিবিদ মো. রফিকুল আলম বাপ্পী, ইউপি মেম্বার সালাউদ্দীন ও মুহাম্মদ খোরশেদ আলম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রয়াতের স্ত্রী পুষ্প দাশ, পুত্র শ্যামল, পুত্র ও ব্রাহ্মনবাড়িয়ার নবীনগর থানার ইন্সপেক্টর সজল দাশ, কন্যা স্বপ্না দাশ, পাঠশালা সংগঠক সৈয়দ শিবলী ছাদেক কফিল, এ এইচ এম কাউসার, সাবেদ হোসেন, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুজিত দাশ অপু, ব্যাংকার সাজু ভৌমিক, বিভু ভট্টাচার্য্য, জয়ন্ত চৌধুরী মিথুন, মছজিদ্দা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র (এমএইচএসিয়ান) আবু রাসেল, মোহাম্মদ ইব্রাহীম প্রমুখ।

স্মরণ সভায় বক্তারা বলেন, ভালো মানুষ কর্মের মধ্যদিয়ে সজীব বা অমর হয়ে থাকেন। সমাজসেবী রায় মোহন দাশ তেমনই একজন সমাজের নিবেদিত ও গুণী মানুষ।

এ গুণীজনের প্রয়ানে শিশুদের পাঠশালার পক্ষ থেকে গভীর শোক ও শ্রদ্ধা জ্ঞাপন, শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান এবং প্রয়াতের বিদেহী আত্মার সদগতি কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো শাহিন (৪৫) নামে এক যুবক নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল পৌনে ৬টার দিকে পশ্চিম মাদারবাড়ির...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক ঘটনাস্থলে নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও একজন।বৃহস্পতিবার ৬ আগস্ট রাত...