শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিরোধীদের সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান নানকের

চট্টগ্রাম নিউজ ডটকম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পলাতক দণ্ডপ্রাপ্ত আসামি তারেক রহমান লন্ডনে বসে দলটিকে ধ্বংস করছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক।

রোববার (১৮ ফেব্রুয়ারি) মোহাম্মদপুরে এক অনুষ্ঠান শেষে তিনি এ মন্তব্য করেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিএনপির নেতা পলাতক আসামি তারেক রহমান দলটিকে ধ্বংস করতে চান। লন্ডনে বসে বিএনপিকে ধ্বংস করছেন তিনি। বিএনপির রাজনীতি টিকিয়ে রাখতে হলে আগে তারেক রহমানকে পরিত্যাগ করতে হবে।

তিনি বলেন, ড. মঈন খান তাদের অপরাধ আড়াল করতে চান। তিনি বিএনপির ব্যর্থতা আড়াল করতে চান। তারা এখনই যদি তাদের ধ্বংসের কারণ বুঝতে ব্যর্থ হন, তবে তাদের ধ্বংস অনিবার্য।

তিনি আরও বলেন, আমি ড. মঈন খানসহ বিএনপি নেতাদের বলতে চাই, আপনারা আসল তথ্য বের করুন, আসল রহস্য বের করুন। জনসমক্ষে বলুন আর না বলুন, দলের অভ্যন্তরীণ সভায় আপনারা বিষয়গুলো নিয়ে আলোচনা করুন। নয়তো তারেক রহমান এ দলটিকে নিশ্চিহ্ন করে দেবেন।

জাহাঙ্গীর কবির নানক বলেন, বিরোধীদের সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানাই। আমরা চাই দেশে একটি শক্তিশালী বিরোধী দল। সেই ক্ষেত্রে যারা শান্তি-শৃঙ্খলায় বিশ্বাস করে, গণতন্ত্রে বিশ্বাস করে এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে এমন একটি শক্তিশালী বিরোধী দলকে আমরা অভিনন্দন জানাই।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...