সোমবার, ২৪ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ফোম কারখানায় অগ্নিকাণ্ড, ক্ষয়ক্ষতি ৫০ লাখ

মোঃ মহিউদ্দিন

 কর্ণফুলীতে একটি ফোম কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গত শনিবার মধ্যরাত সাড়ে ১২ টার দিকে উপজেলার চরপাথরঘাটা ইউনিয়নের খোয়াজনগর এলাকার নুরানী ফোম কারখানায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শোয়াইব হোসেন।

তিনি বলেন, আমরা সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পাই। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভাতে কাজ শুরু করি। এতে ২০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসলেও পুরোপুরি আগুন নিভাতে এক ঘন্টা সময় লাগে।

তিনি আরও বলেন, আগুনে কারখানায় থাকা বেশির ভাগ মালামাল পুড়ে গেছে। এসময় দেড় কোটি টাকার মালামাল উদ্ধার করা হলেও মালিকের দাবি আগুনে কারখানার ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

কর্ণফুলী মর্ডাণ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শোয়াইব হোসেন বলেন, এখন শুকনা সময়ে আগুন বেশি লাগে তারমধ্যে বিদ্যুৎতের সঠিক ব্যবহার আমাদের জানতে হবে। আমরা আসা অবধি কর্ণফুলীতে যা অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সবই বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে। বিদ্যুৎ ব্যবহারে আমাদের আরও সতর্ক ও সাবধান হতে হবে। তাহলে আমরা আগুনের ঘটনা থেকে রক্ষা পেতে পারি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ষষ্ঠ শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত ছাত্রীদের...

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট)...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার...

কর্ণফুলী আবদুল জলিল চৌধুরী কলেজে সাবেক-বর্তমান শিক্ষকদের মিলনমেলা

‘অতীতের স্মৃতি ও বর্তমানের প্রীতি, চলো সবাই একসূত্রে গাঁথি’—এই...

আরও পড়ুন

প্রতিটি শিক্ষার্থীকে বিজ্ঞানমনস্ক, আধুনিক ও মানবিক হতে হবে: জেলা প্রশাসক রোজী আকতার

কুমিল্লার চৌদ্দগ্রামে মাধ্যমিক শিক্ষার গুণগত মানোন্নয়নে অভিভাবক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে সোমবার দুপুরে মাধ্যমিক শিক্ষা অফিস ও চৌদ্দগ্রাম মাধ্যমিক...

চৌদ্দগ্রামে কানাইল খালে পোনামাছ অবমুক্ত করলেন জেলা প্রশাসক

কুমিল্লার চৌদ্দগ্রামে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে সোমবার (২৪ আগষ্ট) মুন্সিরহাট ইউনিয়নের বারাইশে কানাই খালে পোনামাছ অবমুক্ত করেছেন জেলা প্রশাসক রোজী আকতার।উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে...

নুসরাত হত্যা মামলার রায়ে সন্তোষ প্রকাশ মায়ের

ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যা মামলায় বিচারিক আদালতের দেওয়া ১৬ জনের মৃত্যুদন্ডের মধ্যে ২ জনের দণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট।সোমবার চারজনের সাজা কমিয়ে যাবজ্জীবন...

প্রথম কর্মদিবসেই দুর্ঘটনার কবলে চট্টগ্রামের নতুন সিভিল সার্জন

চট্টগ্রামে প্রথম কর্মদিবসে যোগ দিতে যাওয়ার পথেই সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন জেলার নতুন সিভিল সার্জন ডা. সাজেদুর রহমান।সোমবার (২৪ আগস্ট) সকাল ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম...