শনিবার, ৮ আগস্ট ২০২৬

ফুটপাত দখল মুক্ত করার দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিউজ ডেস্ক

চট্টগ্রাম মহানগরে জন দূর্ভোগ সৃষ্টি কারী অবৈধ ফুটপাত দখল কারীদের উচ্ছেদের দাবিতে আজ শনিবার নিউ মার্কেট সংলগ্ন জিপিওর মোড় থেকে বাংলাদেশ আওয়ামী যুবলীগ চট্টগ্রাম মহানগরের সহ-সভাপতি দেবাশীষ পাল দেবুর নেতৃত্বে বীর চট্টলার সচেতন ছাত্র ও যুবসমাজের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি নগরীর নিউমার্কেট মোড় ষ্টেশন রোড় হয়ে দারুল ফজল মার্কেটস্থ দলীয় কার্যালয় হয়ে কোতোয়ালী মোড় প্রদক্ষিণ করে নিউ মার্কেট মোড়স্থ শহীদ কামাল উদ্দীন চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

চট্টগ্রাম মহানগর যুবলীগ নেতা আনিফুর রহমান লিটুর সভাপতিত্বে ও মহানগর যুবলীগ নেতা সুফিউর রহমান টিপু সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয়।

এসময় আরও বক্তব্য রাখেন যুবলীগ নেতা রায়হান নেওয়াজ সজীব, মারুফ আমেদ সিদ্দিকী, ইমতিয়াজ বাবলা, জাহিদ হোসেন খোকন, ফরহাদ আব্দুল্লাহ্, মোঃ ইসমাঈল, মোঃ শরীফ, সালাউদ্দিন, সোহেল রানা, অর্জুন দাশ, আবু নাসের জুয়েল, সারোয়ার হোসেন, মোঃ সাজিবুল ইসলাম সজিব, মোশারফ আলী শাপলু, রমজান আলী, তানভীর বিন হাসান, নজরুল ইসলাম, আলী নুর রুবেল, মোঃ আরমান, মোঃ শোয়েব, বিভূ দেব নাথ, ইউসুফ সানি, মাকসুদুর রহমান, মোমিনুল হক বাপ্পি, নজরুল ইসলাম সোহেল, মোঃ মাসুম, আব্দুর রহিম, হোসনে, মুরাদ মাহিন, রাসেল হোসেন বাবু, সোলাইমান জিকু, হৃদয় কুমার দাশ, আব্দুল্লাহ্ আল মামুন, তানজিম উদ্দিন, মাইনুদ্দিন রাজু, আকবর জুয়েল, সৈয়দ সুলতান ফাহিম, শেখ রিমেল, আসিফ, রাইসুল, হারুনুর রশীদ সামিউন, সৌরেন বড়ুয়া রিও বিনয় ভুষন দে, আবদুল্লাহ আল মামুন, মোঃ আসাদুজামান, পলাশ চক্রবর্তী, মামুন হোসেন, জাহেদ হাসান শহীদ, সজীব কান্তি দাশ, নিসান, মোঃ জালাল আহমেদ, আরিফ মহিউদ্দিন, শাহাবুদিন শাবু, মোঃ সামিন, মোহাম্মাদ ইসফার, মোঃ সাব্বির ইমন হোসেন মো: শাহারিয়ার নওশাদ, মোঃ নুহাশ, মেরাজ, রায়হান জয়, অন্তু, সহেল প্রমুখ।

এসময় দেবাশীষ পাল দেবু বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীর নেতৃত্বে প্রতিনিয়ত জনদূর্ভোগ নিরসনে কাজ করে যাচ্ছে। একটি স্বার্থনাশী মহল চট্টগ্রাম মেয়রের এসব জনহিতকর কাজকে বাধাগ্রস্থ করার জন্যে প্রতিনিয়ত ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।

চট্টগ্রামের সচেতন ছাত্র যুবসমাজ তাদের এই চক্রান্ত ষড়যন্ত্র প্রতিহত করতে প্রস্তুত রয়েছে। ফুটপাত দখল মুক্ত করতে সিটি মেয়রের চলমান অভিযানকে স্বাগত জানান ও পাশে থাকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে। এখনই কার্যকর পদক্ষেপ না নিলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমাদের জবাবদিহি করতে হবে।তিনি বলেন, নদী দূষণ...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো রংপুরের গঙ্গাচড়া উপজেলার ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রী রায়ের। বাবা-মাকে সঙ্গে নিয়ে আজ বৃহস্পতিবার (০৬ আগস্ট)বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর...