আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুনে একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুর ২ টার দিকে সদর ইউনিয়নের ৫ নং ওয়ার্ড পশ্চিম সর্দার পাড়া মদন শীলের বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্থ শিব শংকর শীল বলেন ,আসন ঘরের বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুন লাগার পরপরই মুহূর্তের মধ্যে বসতঘরের উপর তলার প্রতিটি কক্ষে আগুন ছড়িয়ে পড়ে। ফোন পেয়ে পরে আনোয়ারা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। এতে দুই লাখ টাকার অধিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
উপজেলা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মং সুই নু বলেন , আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহায়তায় ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এতে শিব সংকর শীলের দুইতলা বাড়ির উপর তলা পুড়ে যাই।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বিদ্যুতের শর্ট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত। এতে প্রায় ১ লক্ষাধিক টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে ।
