শনিবার, ৮ আগস্ট ২০২৬

পণ্য সরবরাহ ঠিক না থাকলে দাম বাড়বে, এটাই বাজারের ধর্ম: বাণিজ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রমজানের আগে সরকার নিত্যপণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণ করে দেবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন, যেসব নিত্যপণ্য আছে, সেগুলোর মূল্য নির্ধারণ করার ক্ষমতা সরকারের আছে।

যেসব নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্য আছে, ট্যারিফ কমিশনের মাধ্যমে সেগুলোর মূল্য নির্ধারণ করে আগামী সপ্তাহের মধ্যে আমরা জানিয়ে দেব।

অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কিছু অসাধু ব্যবসায়ী আছে, এরা সবসময় থাকবে। যারা ব্যক্তিস্বার্থে কাজ করে, মানুষের দুঃখকে পুঁজি করে ব্যবসা করতে চায়। সেইসব মজুতদারের বিরুদ্ধে মাননীয় প্রধানমন্ত্রী শক্ত অবস্থান ঘোষণা করেছেন।

প্রশাসনকে অনুরোধ করব, নিত্যপ্রয়োজনীয় পণ্য নিয়ে কোনো ব্যবসায়ী সিন্ডিকেট বা কেউ যেন কোনো কারসাজি করার সুযোগ না পায়। আমাদের সচেতন থাকতে হবে, তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে। অসাধু ব্যবসায়ীরা কোনোভাবেই খাদ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে দ্রব্যমূল্য যেন বাড়াতে না পারে, সেজন্য সচেষ্ট থাকতে হবে।

আজ বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) চট্টগ্রামের খাতুনগঞ্জে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় ও বন্দরটিলায় রমজান ঘিরে টিসিবির ফ্যামিলি কার্ডের পণ্য বিক্রি কার্যক্রম অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মূল্য তালিকা প্রচারের আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘পণ্য সরবরাহ ঠিক না থাকলে দাম বাড়বে, এটাই বাজারের ধর্ম। কৃষি মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয়, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় বসে বাজার সম্পর্কিত তথ্য উন্মুক্ত করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। অপপ্রচার রোধে বড় হাতিয়ার হচ্ছে যৌক্তিক মূল্য তালিকা প্রচার।

তিনি বলেন, খাতুনগঞ্জের ব্যবসায়ীরাও বললেন, যখন আমরা (সরকার) ট্যাক্স কমিয়ে দিই, তখন তারা সময় মতো সাপ্লাই দেয় না। কোনো মিল যদি সাপ্লাই বন্ধ করে, তার গেইট বন্ধ হয়ে যাবে, আমি দায়িত্ব নিয়ে বললাম। সরবরাহে যদি কেউ অন্তরায় সৃষ্টি করে, পরিষ্কারভাবে বলতে চাই, হয় ভালোভাবে ব্যবসা করতে হবে, নয়তো আমদানিকারক যত শক্তিশালীই হোক, ওই দোকান বন্ধ হয়ে যাবে।

খাতুনগঞ্জের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আপনাদের ভাষ্যমতে সাপ্লাই চেইন নিয়ন্ত্রণ করে আমদানিককারক ও মিল মালিকরা। আপনাদের দায়িত্ব হলো কার কার কারণে সাপ্লাই চেইনে সমস্যা হচ্ছে সে খবর বাণিজ্য মন্ত্রণালয়কে জানানো। কিন্তু আপনারা সেটা করেন না। পণ্যের সঠিক মূল্য তালিকা উপস্থাপন করলে ভোক্তা অধিদফতর আপনাদের হয়রানি করবে না।

প্রতিমন্ত্রী বলেন, পুলিশ কিংবা ভোক্তা অধিকার দিয়ে বাজার নিয়ন্ত্রণ করা কখনো সম্ভব নয়। বাজার নিয়ন্ত্রণ করতে হবে প্রয়োজন অনুযায়ী পণ্য সরবরাহ ও পণ্যের যৌক্তিক মূল্য নির্ধারণের মাধ্যমে। যদি কৃষক পণ্যের দাম কম পায়, সে পণ্যের উৎপাদন কমিয়ে দেবে। এতে পণ্যের সরবরাহ কমে যাবে এবং দাম বাড়বে। সুতরাং পণ্যের যৌক্তিক মূল্য নিশ্চিত করতে হবে।

খাতুনগঞ্জের ঐতিহ্য ধরে রাখার আহ্বান জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, খাতুনগঞ্জের পুরনো ঐতিহ্য আছে। এখানকার ব্যবসায়ীরা শত শত বছর ধরে সুনামের সঙ্গে সারাদেশে নিত্য প্রয়োজনীয় পণ্য সরবরাহ করছে।

আমি চাই, খাতুনগঞ্জের ব্যবসায়ীরা সেই ঐতিহ্য ধরে রাখুক। একটা খাতুনগঞ্জ গড়ে উঠতে শত শত বছর লেগেছে। কিন্তু ধ্বংস করতে সাতদিনও লাগবে না। সুতরাং ব্যবসায়ীদের বলব, স্বচ্ছতার সঙ্গে ব্যবসা করতে হবে। পণ্যের সরবরাহ ঠিক রাখতে হবে।

তিনি আরো বলেন, আগে আমাদের দেশে জাহাজের মালিক ছিল না। এখন অনেকেই জাহাজের মালিক হয়েছেন। অনেক সময় দেখা যায়, যিনি জাহাজের মালিক, তিনিই আবার মিলের মালিক, আবার তিনি নিজেই সরাসরি ভোক্তাপর্যায়ে পণ্য পৌঁছে দিচ্ছেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ৭ জানুয়ারি নির্বাচন হয়েছে। ৩ জানুয়ারি থেকে চাল ব্যবসায়ীরা (মিল মালিক) বাজারে চাল সরবরাহ বন্ধ করে দিয়েছেন। আমি বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েই ঢাকার মোহাম্মদপুর বাজারে গেলাম। দেখলাম, তারা মণপ্রতি ২০০-৩০০ টাকা বাড়িয়ে বাজারে সরবরাহ করছে।

তিনি আরও বলেন, বাজারে প্রতিযোগিতা থাকবে, প্রতিযোগিতার মাধ্যমেই দ্রব্যমূল্য নির্ধারণ হবে। প্রতিযোগিতা না থাকলে বাজারে পণ্যের ন্যায্যমূল্য পাওয়া যায় না।

টিসিবি প্রয়োজনে নিজে আমদানি করবে, আমদানি করে বাজারে সরবরাহ ঠিক রাখবে। এসেনশিয়াল কমোডিটি নিয়ে সরকার কারও কাছে জিম্মি হতে চায় না, কাউকে জিম্মিও করতে দেবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...