রবিবার, ২৩ আগস্ট ২০২৬

বান্দরবানে একযোগে ২৫ টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

সারাদেশের মতো পার্বত্য জেলা বান্দরবানেও এসএসসি সমমান পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে।সকাল ১০ টায় পরীক্ষা অনুষ্ঠিত হয়,তারপরেও ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবক গন অনেকটা আগেই পরীক্ষা কেন্দ্রের সামনে জড়ো হয়েছেন।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জেলা সদরের বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়ে সরজমিনে পরিদর্শনে দেখা যায় স্বতঃস্ফূর্তভাবে পরীক্ষার্থীরা পরীক্ষায় অংশগ্রহণ করেছেন।

জেলা শিক্ষা অফিসের দেয়া তথ্য মতে সারাদেশে একযোগে এসএসসি ও সমমানের পরীক্ষা ২০২৪ এর অংশ হিসেবে বান্দরবান পার্বত্য জেলায় এসএসসি ও সমমান পরীক্ষায় বান্দরবান জেলা সদর সহ ৬ টি উপজেলায় মোট ২৫ টি পরীক্ষা কেন্দ্রে সর্বমোট ৬২৫১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন ।

এর মধ্যে এসএসসি পরীক্ষার্থী ৫২২৫ জন, দাখিল পরীক্ষার্থীর সংখ্যা ৪৩০ জন এবং এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার্থী ৫৯৬ জন।

এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে জেলা প্রশাসকের তত্ত্বাবধানে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ কেন্দ্র পরিদর্শন করছেন।

এদিকে সকাল ১০.৩০ টায় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয়,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,বান্দরবান সিনিয়র আলিম মাদ্রাসা স পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন বান্দরবান জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন।

এসময় তিনি বলেন আমাদের সার্বিক প্রস্তুতি নেয়া আছে,প্রতিটি কেন্দ্রে কেন্দ্র সচিব এবং শিক্ষকরা দায়িত্ব পালন করবেন।জেলা পুলিশ সুপার এবং জেলা প্রশাসনের সমন্বয়ে কুইক রেন্সপন্স টিম গঠন করা হয়েছে যাতে পরিক্ষা কেন্দ্রে যেতে শিক্ষার্থীদের অসুবিধা না হয় সে জন্য এই টিম পরিক্ষার্থীদের পরিক্ষা কেন্দ্রে পৌছে দিবে।

তিনি আরো বলেন নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম উচ্চ বিদ্যালয় কেন্দ্রটি নিরাপত্তা জনিত কারনে স্থানান্তর করা হয়েছে।তবে মোট পরিক্ষার্থীদের মধ্যে তিন জন পরিক্ষায় অংশগ্রহণ করনি।তবে বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে,প্রাথমিক ভাবে জানাযায় তারা পরিক্ষা দিতে আগ্রহী না।তবে সার্বিক পরিস্থিতি এখনো পর্যন্ত ভালো।

সীমান্ত পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের উত্তরে জেলা প্রশাসক বলেন সীমান্ত পরিস্থিতি আগের চেয়ে উন্নতি হয়েছে,বিজিবি,বাংলাদেশ পুলিশ সহ প্রশাসনের সাথে সুন্দর সমন্বয়ের মাধ্যমে আমরা প্রতিশ্রুতি বদ্ধ এবং একসাথে কাজ করবো।

পরিক্ষায় অংশগ্রহণ কারী শিক্ষার্থীদের কাছে অনুভুতি জানতে চাইলে তারা জানান প্রথম দিন বাংলা পরীক্ষায় খুব ভাল ভাবে সকল প্রশ্নের উত্তর দিতে পারছেন। এছাড়া পরীক্ষাকেন্দ্রর সার্বিক পরিস্থিতি আশানুরূপ ভালো।এতে খুশি পরীক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

সবকিছু ঠিক থাকলে আগামী মার্চ মাসের ১৩ তারিখে ব্যবহারিক পরীক্ষার মধ্য দিয়ে শেষ হবে এবারের এসএসসি,দাখিল ও সমমানের পরীক্ষা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

আরও পড়ুন

চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে সাকিব হত্যা:এজাহারভুক্ত ৩ আসামিসহ গ্রেপ্তার ৮

চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে ছুরিকাঘাতে মোহাম্মদ সাকিব (২৪) হত্যাকাণ্ডের ৪৮ ঘণ্টার মধ্যেই মামলার এজাহারভুক্ত তিন আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। হত্যাকাণ্ডের পর গোয়েন্দা নজরদারি ও...

বায়েজিদে বাস চাপায় দুই গার্মেন্টস শ্রমিক নিহত

চট্টগ্রাম নগরীর বায়েজিদ এলাকায় বাস চাপায় দুইজন গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।রবিবার (২৩ আগষ্ট) সকাল সাড়ে ৮টার দিকে দিকে বায়েজিদ বোস্তামী থানাধীন বালুছড়া ভিজুয়াল গার্মেন্টসের...

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত গাড়ির ধাক্কায় আব্দুল খালেক (৬৬) নামে এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন।রোববার (২৩ আগস্ট) ভোরে...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...