শনিবার, ৮ আগস্ট ২০২৬

রোজার আগেই বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন: বাণিজ্য প্রতিমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রোজার আগেই অর্থাৎ আগামী পহেলা মার্চ থেকে বাজার ব্যবস্থাপনায় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এমসিসিআই) আয়োজিত ত্রৈমাসিক মধ্যাহ্নভোজ সভায় তিনি এ কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, কৃষি, খাদ্য ও বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মিলিত পদক্ষেপ নেওয়া হচ্ছে। এর মাধ্যমে বাজার ব্যবস্থাপনা ঢেলে সাজাতে চাচ্ছি। পহেলা মার্চ থেকে এ পরিবর্তন দেখবে দেশ। ভোক্তা থেকে উৎপাদক পর্যায়ে সর্বাত্মক ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, মার্চ থেকে চালের বস্তায় লেবেল থাকবে। সেখানে ধান উৎপাদনের বছর, তারিখ, উৎপাদন মূল্য, পাইকারি মূল্য, খুচরা মূল্য লেখা থাকবে। এখানে দাম বাড়িয়ে কারসাজি করা যাবে না।

আহসানুল ইসলাম টিটু বলেন, এক বাজারে দাম বাড়লে অন্য বাজারে তা কম থাকলেও বাড়িয়ে দেওয়া হয়। অথচ দাম কমানোর ক্ষেত্রে অজুহাত দেখিয়ে সময়ক্ষেপণ করা হয়।

পহেলা মার্চ থেকে ওয়েব-ভিত্তিক পণ্যের দাম লেখা থাকবে। সেখানে কোন বাজারে কি দাম সেটা উল্লেখ থাকবে। কম-বেশি করে নেওয়ার সুযোগ থাকবে না।

তিনি আরও বলেন, বাজারে একটা ইতিবাচক পরিবর্তন দেখার প্রত্যাশা করছি। প্রতিটি মন্ত্রণালয় এটাকে প্রাধান্য দিয়ে কাজ করছে। আস্তা রাখুন, পজিটিভ কিছু দিতে পারব।

ব্যবসায়ীদের উদ্দেশ্যে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের মুসলিম দেশে রমজানে পণ্যের দাম কমাতে মালিকরা নমনীয় আচরণ করেন। সৌদি আরবে বড় বড় খেজুর মালিকরা খেজুর নিয়ে দাঁড়িয়ে থাকেন। দয়া করে আপনারও এবারের রমজানে অন্তত নমনীয় হোন।

টিটু বলেন, রোজায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পণ্য সরবরাহ, বাজার মনিটরিংসহ নানামুখী পদক্ষেপ থাকবে। এসব পদক্ষেপের ফলে রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে থাকবে। নিরবচ্ছিন্ন পণ্য সরবরাহ করা গেলে কেউ মজুতদারি করে দাম বাড়াতে পারবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...