শনিবার, ৮ আগস্ট ২০২৬

বিএনপি আগে খাদের কিনারায় ছিলো, এখন খাদের গভীরে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

যুক্তরাষ্ট্রকে সরাসরি সরিয়ে রাশিয়ার সাথে লেনদেন করা কঠিন হবে বলে মনে করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

আজ সোমবার রাশিয়ান অ্যাম্বাসেডর আলেক্সান্ডার মন্টিটস্কির সাথে বৈঠক শেষে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

এসময় তিনি জানান, বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন নিয়ে রাশিয়া কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন।

তিনি বলেন, আমরা সবার সাথে বন্ধুত্ব রাখতে চাই, কারো সাথে শত্রুতামূলক আচরণে যেতে চাই না। নির্বাচনে রাশিয়া আমাদের সমর্থন করেছে, সেজন্য তাদের ধন্যবাদ জানাই। রাশিয়ার সাথে আমরা একটা কৌশলে সম্পর্কে এগিয়ে নিতে চাই।

মেট্রোরেলে আর বগি বাড়ানো হবে কি না এমন প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, মেট্রো একটি টেকনোলজিক্যাল বিষয়। তাই এটাতে বগি বাড়ানো সম্ভব নয়। পৃথিবীর অন্যান্য দেশে পাঁচটি বগি নিয়ে চলে মেট্রো। আমাদের আছে ছয়টি। এখনই নতুন করে আর রেল বাড়ানোও সম্ভব নয়।

রোহিঙ্গা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, নতুন করে কোনো রোহিঙ্গা ঢুকতে দেয়া হবে না। যারা আছে তারাই বোঝা এখন। তাই নতুন করে রোহিঙ্গা আনার প্রশ্নই আসে না। বৈশ্বিক অর্থনৈতিক কারণে এমনিই সমস্যায় আছে দেশ। আমরা রোহিঙ্গাদের প্রত্যাবসনের চেষ্টা করছি। মি

মন্ত্রী পরিষদে নতুন সদস্যদের প্রসঙ্গে সেতুমন্ত্রী জানান, শ্রম এবং সংস্কৃতি মন্ত্রণালয়ে এখনও খালি আছে। প্রধানমন্ত্রী বিদেশ থেকে আসার পর সেখানে দুইজন মন্ত্রী দেয়া হবে।

কাদের বলেন, বিএনপি নির্বাচনের আগেও ভোট বানচালের চেষ্টা করেছিল, তাতে সফল হয়নি তারা। এখনও তারা একইরকম আন্দোলন করে যাচ্ছে। এতে সরকারের কিছু হবে না। বিএনপি খাদের কিনারায় ছিলো এখন গভীরে চলে গেছে।

দ্রব্যমূল্য প্রসঙ্গে কাদের বলেন, সর্বোতভাবে আমরা চেষ্টা করছি দ্রব্যমূল্য কমাতে। কথা বেশি না বলে সংশ্লিষ্টদের বাজার নিয়ন্ত্রণে কাজ করতে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...