শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

আগামী ২ বছরের মধ্যে ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার হ্রাস করা হবে: পরিবেশমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, পরিবেশ ধ্বংসকারী ‘ওয়ান টাইম’ প্লাস্টিকের ভয়ংকর ক্ষতি থেকে ঢাকা শহরকে রক্ষায় ওয়ান টাইম প্লাস্টিকের ব্যবহার বন্ধ করা হবে এবং আগামী দুই বছরের মধ্যে এর ব্যবহার ৯০ শতাংশ কমিয়ে আনার উদ্যোগ নেয়া হয়েছে।

আজ সংসদে সরকারি দলের সদস্য ফেরদৌস আহমেদের জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে মনোযোগ আকর্ষণ (বিধি-৭১) এ আনীত নোটিশের জবাবে এ কথা জানান।

পরিবেশ মন্ত্রী জানান, সারাদেশে প্রতিদিন ৩০ হাজার মেট্রিক টন কঠিন বর্জ্য উৎপন্ন হয়। এরমধ্যে ৭ হাজার মেট্রিক টন বর্জ্য উৎপন্ন হয় রাজধানী ঢাকা শহরে। আর এর ১০ শতাংশ হচ্ছে সিঙ্গেল ইউজড প্লাস্টিক বা ওয়ান টাইম প্লাস্টিক। এরমধ্যে পানির বোতল, প্লাস্টিক চামচ, প্লেট, স্ট্র জাতীয় প্লাস্টিক রয়েছে।

তিনি এ সময় সংসদের প্রতি প্রস্তাব করেন, ‘এই মহান জাতীয় সংসদেও আমরা যেন সিঙ্গেল ইউজড প্লাস্টিক ব্যবহার বন্ধ করি। তাহলে বাংলাদেশের জন্য একটি ভালো দৃষ্টান্ত হবে।

এছাড়া তিনি সংসদ সদস্যদের নিজ নিজ এলাকায় ওয়ান টাইম প্লাস্টিক ব্যবহার বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করে বায়ু দুষণ রোধে এগিয়ে আসার আহবান জানান।

মন্ত্রী বলেন, আমরা আরও কিছু কাজ করছি সেটাকে বলা হয় ‘স্ট্যান্ডার্ড প্রডিউসার রেসপন্সিবলিটি’ অর্থাৎ যারা পণ্যগুলো তৈরি করবেন, তাদেরকে আমরা সেই পণ্যের বর্জ্য ব্যবস্থাপনার জন্য দায়ী করতে চাই।

এজন্য রুলস তৈরি করা হচ্ছে। এছাড়া আমরা সিঙ্গেল ইউজড প্লাস্টিক ব্যবহার থেকে বের হয়ে আসার জন্য কাজ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা...

আরও পড়ুন

মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকীর দোয়া মাহফিলে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময়...

সাংবাদিক, মালিক ও সরকার যৌথভাবে গণমাধ্যমের স্বার্থ রক্ষায় কাজ করছে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, গণমাধ্যম স্বীকার করছে তাদের ওপর কোনো ধরনের নিয়ন্ত্রণ নেই। বরং একটি স্বাধীন, দায়িত্বশীল ও অর্থনৈতিকভাবে টেকসই...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

চৌদ্দগ্রামে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় এক নারী নিহত

কুমিল্লার চৌদ্দগ্রামে সুস্থ্য থাকতে সকালে হাঁটতে বের হয়ে বাসের ধাক্কায় রোজিনা বেগম (৩৫) নামে এক নারী নিহত হয়েছেন। তিনি উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের পেছাইমুড়ি গ্রামের...