রবিবার, ২৩ আগস্ট ২০২৬

টানেলের ভেতর আবারও দুর্ঘটনা বিধ্বস্ত প্রাইভেট কার ও মাইক্রো, আহত ৫

নিজস্ব প্রতিবেদক

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেলের ভেতরে আবারও ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এতে প্রাইভেট কার ও মাইক্রোর মধ্যে সংঘর্ষে একই লাইনে চলা পাঁচটি গাড়ি দূর্ঘটনায় পড়ে ড্রাইভারসহ ৪-৫ জন যাত্রী আহত হয়েছেন। 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশিক জানিয়েছেন, প্রাইভেট কারের গুরুতর আহত এক যাত্রীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন টানেল সড়কে বেপরোয়া ট্রাকের ধাক্কায় নিহত ১ , আহত ২

গতকাল দুপুর ৩ টার দিকে এই দূর্ঘটনা ঘটে।

দুমড়ে মুচড়ে যাওয়া ক্ষতিগ্রস্থ দুটি কার ও একটি মাইক্রোবাসকে টানেলের ভেতর থেকে সরিয়ে নিরাপদ জোনে নেওয়া হয়েছে বলে জানান টানেলের উপ-পরিচালক মো. বেলায়েত হোসেন।

আরও পড়ুন আনোয়ারা প্রান্তে ঘন কুয়াশায় টানেলের সড়ক বিভাজনে মাইক্রোবাস, আহত ৭

মাইক্রো বাসের প্রত্যক্ষদর্শী যাত্রী সাইফুল ইসলাম জানান, টানেলের ভেতরে প্রতিযোগিতা দিয়ে গাড়ি চালাতে গিয়ে তিনটি প্রাইভেট কার এবং দুটি মাইক্রোর মধ্যে এই ভয়াবহ দূর্ঘটনা ঘটে।

আরও পড়ুন বঙ্গবন্ধু টানেলে তীব্র যানজট

পুলিশ দূর্ঘটনার কথা স্বীকার করলেও কোন হতাহত নেই বলে জানান পতেঙ্গা থানার ডিউটি অফিসার এএসআই মো. বিল্লাল হোসেন।

জানা যায়, বঙ্গবন্ধু টানেলে এর আগেও কয়েকবার গাড়ি দূর্ঘটনা ঘটেছে কিন্তু একত্রে ৫ টি গাড়ীতে কখনো দূর্ঘটনায় পড়েনি।

আরও পড়ুন টানেল দেখে উচ্ছ্বাসিত শিক্ষার্থী ও মুক্তিযোদ্ধারা

টানেলের একাধিক যাত্রী জানান, মূলত টানেলের ভেতর প্রতিযোগিতা দিয়ে গাড়ি চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। কারণ যেকোন সড়কের চেয়ে টানেলের ভেতরের সড়কে ভিন্নতা রয়েছে। যেমন টানেলের ভেতরে যত জোরেই গাড়ি ড্রাইভ করেন না কেন, সড়কের নিচের পিচে স্পীড কিল করার মতো সক্ষমতা রয়েছে। ফলে, সাধারণ চালকেরা বিষয়টি বুঝতে পারেন না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে গিয়ে গাড়ির ধাক্কায় ইউপি সদস্য নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে অজ্ঞাত...

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম গড়তে পাইলট প্রকল্প গ্রহণের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একটি সমন্বিত ডিজিটাল ব্যবস্থার আওতায় আনতে ‘ন্যাশনাল ই-হেলথ প্ল্যাটফর্ম’ চালুর পরিকল্পনা করছে সরকার।প্রাথমিকভাবে দেশের কয়েকটি জেলায় পাইলট প্রকল্পের মাধ্যমে এই প্ল্যাটফর্মের...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...

মাদকের সঙ্গে যুক্ত থাকলে মৃত্যুর পর দাফন না করানোর সিদ্ধান্ত গ্রামবাসীর

মাদকের বিস্তার ঠেকাতে এবার আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবেও কঠোর অবস্থান নিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মধ্যম সোনাপাহাড় দরবার টিলা এলাকার বাসিন্দারা। মাদক সেবন, বিক্রি...