সাতকানিয়ায় কৃষিজমির টপসয়েল কাটার অপরাধে ৫ ব্যক্তিকে হাতেনাতে আটক করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত। এসময় জব্দ করা হয় মাটি পরিবহনে ব্যবহৃত নাম্বারবিহীন দুটি ডাম্প ট্রাক।
গত সোমবার দিবাগত রাত ১১টা থেকে রাত ৪ টা পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস ।
আরও পড়ুন: ফটিকছড়িতে কৃষি গবেষণাগার প্রতিষ্ঠার নামে টিলা কাটায় শিল্পপতি নাদের খানের বিরুদ্ধে মামলা
উপজেলা নির্বাহী কর্মকর্তা অফিস সূত্রে জানা যায়, ইউএনও’র নেতৃত্বে উপজেলার খাগরিয়া, কাঞ্চনা ও ঢেমশা ইউনিয়নে পরিচালিত অভিযানে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর পাঁচ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন।
আরও পড়ুন ফসলি জমির টপসয়েল কাটায় সাতকানিয়ায় ১ জনের কারাদণ্ড
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন,উপজেলার চরতি ইউনিয়নের দক্ষিণ চরতি এলাকার মো. কামাল উদ্দিন এর ছেলে মোহাম্মদ আরাফাত (২৮) (১০ দিন), খাগরিয়া ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড নতুন চর খাগরিয়া এলাকার মৃত তোফাইল আহমদের ছেলে তৌহিদুল আলম বাবুল (৪৩), (১০ দিন), চন্দনাইশ উপজেলার হাসিমপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে সিদ্দিক আহমদ (৫০), (৫ দিন), নোয়াখালী জেলার মাইজদীর মোহাম্মদ বাবুলের ছেলে মো.শাহাদাত (২০) (১৫ দিন) ও ঢেমশা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড উত্তর ঢেমশা এলাকার আমির হামজার ছেলে মোহাম্মদ আজমগীর (৩২) (১৫দিন)।
ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, সাতকানিয়া কৃষি জমি নষ্ট করে কাউকে অবৈধভাবে মাটি উত্তোলন করতে দেওয়া হবে না। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জনস্বার্থে এ অভিযান দিন ও রাতে অব্যাহত থাকবে।
