রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামে দুই ইয়াবা ব্যবসায়ীর যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের কর্ণফুলীতে ১ লাখ ৩৭ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় দুই মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রাম মহানগর চতুর্থ অতিরিক্ত দায়রা জজ আদালতের বিচারক শরীফুল আলম ভূঁঞা এ রায় দেন।

দণ্ডিতরা হলেন- ইসমাইল ওরফে কালা বোদা এবং মো. রেদওয়ান। তাদের মধ্যে ইসমাইল কক্সবাজার জেলার উখিয়া থানার পূর্ব ফারির বিলের মৃত আবুল হোসেনের ছেলে। আর রেদওয়ান একই গ্রামের আবুল হোসেনের ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের এ মামলায় অপরাধ প্রমাণিত হওয়ায় দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড, ১০ হাজার টাকা করে জরিমানা এবং অনাদায়ে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। রায় ঘোষণার সময় দুই আসামিই আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ১০ ডিসেম্বর রাত ১০টার দিকে নগরীর কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ের পশ্চিমে একটি যাত্রীবাহী বাস থেকে নেমে পালানোর সময় ইসমাইল ও রেদওয়ানকে গ্রেপ্তার করে র‌্যাব-৭। সেসময় ইসমাইলের কাছ থেকে ৭৮ হাজার ৬০০ এবং রিদুয়ানের কাছ থেকে ৫৮ হাজার ৯৫০ ইয়াবা পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে তারা সে সময় বলেছিলেন, কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম নগরী ও জেলার বিভিন্ন স্থানে তারা বিক্রি করতেন।

ওই ঘটনায় র‌্যাব-৭ এর সেসময়ের ডিএডি মো. খলিদুর রহমান বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) ধারায় এ মামলা করেন। তদন্ত শেষে ২০২২ সালের ৩১ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। পরে ওই বছরের ৩০ জুন আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ওমান যাওয়ার সময় ঢাকা বিমানবন্দরে বড় সাজ্জাদের ফুফাতো ভাই আটক

চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী মো. সাজ্জাদ আলী খান ওরফে বড়...

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০...

দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করুন : ইউএনওদের প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের...

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

আরও পড়ুন

জুলাইয়ের শহীদ ও আহত ১০ পরিবারের সদস্যদের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান জুলাইয়ের শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন।আজ শনিবার দুপুরে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ে ২০২৪-এর গণঅভ্যুত্থানে শহীদ ও...

কালুরঘাট বেতার কেন্দ্র সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, ইয়াসের খান চৌধুরী বলেন, কালুরঘাট বেতার কেন্দ্র দেশের ইতিহাস ও মহান মুক্তিযুদ্ধের স্মৃতির সঙ্গে গভীরভাবে জড়িত...

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কায় বাসটির হেলপার নিহত হয়েছেন। আহত হয়েছেন চালকসহ অন্তত ১১ জন। আহতদের মধ্যে...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রাখার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একইসঙ্গে ভারতের উদ্দেশে তিনি বলেছেন, বাংলাদেশের...