রবিবার, ৯ আগস্ট ২০২৬

চট্টগ্রামকে হারিয়ে খুলনা টাইগার্সের শুভসূচনা

ক্রীড়া প্রতিবেদক

বিপিএলের দশম আসরের চতুর্থ ও নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয়েছিল খুলনা টাইগার্স। প্রথম ম্যাচে জয় পাওয়া চট্টগ্রামকে চার উইকেটে হারিয়ে টুর্নামেন্টে শুভসূচনা করেছে এনামুল হক বিজয়ের দল।

শনিবার (২০ জানুয়ারি) টস জিতে চট্টগ্রামকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় খুলনা। ব্যাটিংয়ে নেমে মাত্র ১২১ রানে অলআউট হয় তারা। জবাব দিতে নেমে ৯ বল এবং ৪ উইকেট হাতে থাকতেই জয়ের বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স।

জবাবে দিতে নেমে শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন খুলনার দুই ওপেনার এনামুল হক বিজয় এবং ইভেন লুইস। তবে ইনিংস বড় করতে পারেনি কেউই। ৬ বলে ১২ রান করে লুইস আউট হলে, ৮ বলে ৯ রান করে তাকে সঙ্গ দেন বিজয়। এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি ক্যারিবীয় উইকেটরক্ষক ব্যাটার শাই হোপ। ১১ বলে ৯ রান করেন তিনি।

তবে মাহমুদুল হাসান জয়কে সঙ্গে নিয়ে খুলনা শিবিরে হাল ধরেন আফিফ হোসেন। দুজনের দুর্দান্ত ব্যাটিংয়ে জয়ে পথে এগিয়ে জেতে থাকে খুলনা। ২৬ বলে ২৮ রান করে আফিফ আউট হলে, ৩ রান করে তাকে সঙ্গ দেন হাবিবুর রহমান সোহান।

কিন্তু অপর প্রান্ত আগলে রেখে দলকে জয়ে পথে এগিয়ে নেন জয়। ৪৪ বলে ৩৯ রানের দায়িত্বশীল ইনিংস খেলে জয় আউট হলে, ফাহিম আশরাফের অপরাজিত ১৫ রানে ভর করে ৯ বল এবং চার উইকেট হাতে থাকতে জয়ে বন্দরে পৌঁছে যায় খুলনা টাইগার্স।

চট্টগ্রামের হয়ে আল আমিন হোসেন ও শহিদুল ইসলাম দুটি করে উইকেট নেন। এ ছাড়াও বিলাল খান ও নাহিদুজ্জামান একটি তরে উইকেট নেন।

এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি বন্দরনগরীর দলটি। ৯ বলে ৮ রান করে নাহিদুল ইসলামের বলে আউট হন আভিষ্কা ফার্নান্দো। পরের বলেই ক্যাচ তুলে সাজঘরে ফেরেন ইমরানুজ্জামান।

এরপর চ্যালেঞ্জার্স শিবিরের হাল ধরার চেষ্টা করেন ওপেনার তানজিদ হাসান তামিম। তবে মাত্র ১৯ রান করেই আউট হন তিনি। এদিন ব্যাট হাতে আলো ছাড়াতে পারেননি আগের ম্যাচে জয়ের অন্যতম নায়ক শাহাদাত হাসান দিপুও। ১০ বলে ৬ রান করে স্পিনার নাসুমের বলে বোল্ড হন তিনি।

অধিনায়ক শুভাগত হোম ২ রানে আউট, অপর প্রান্ত থেকে ইনিংস মেরামতের চেষ্টা করেন নাজিবুল্লাহ জাদরান। তবে এই আফগান ব্যাটারও পিচে বেশি সময় থাকতে পারেনি। ২২ বলে ২৪ রান করে নাহিদুলের তৃতীয় শিকার হন জাদরান।

এরপর শুরু হয় চট্টগ্রামের উইকেট মিছিল। কার্টিস ক্যাম্ফার (৭), নাহিদুজ্জামান (৯) এবং বিলাল খান আউট হন এক রানে। ২০তম ওভারে শেষ বলে শহিদুল ইসলাম আউট হলে ১২১ রানে অলআউট হয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। ৩১ বলে ৪০ রানের ইনিংস খেলে স্কোর বোর্ডে লড়াকু পুঁজি যোগ করেন শহিদুল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে...

বাবুনগর মাদ্রাসায় হেফাজতের শীর্ষ আলেমদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

চট্টগ্রামের ফটিকছড়ির ঐতিহাসিক আল-জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদ্রাসায় প্রধানমন্ত্রী তারেক...

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই নতুন মূল্য নির্ধারণ করবে সরকার: প্রধানমন্ত্রী

লবণ চাষিদের কষ্ট লাঘবে শিগগিরই লবণের নতুন মূল্য নির্ধারণ...

বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে নতুন ঘরের চাবি তুলে দিলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাঁশখালীর বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে টিনের নতুন...

বিভ্রান্তকারীদের ব্যাপারে সতর্ক থাকুন : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের উন্নয়ন ও অগ্রগতি অব্যাহত রাখতে...

মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর ও কয়লা বিদ্যুৎ প্রকল্প পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের মহেশখালীতে মাতারবাড়ী গভীর সমুদ্রবন্দর, কয়লা বিদ্যুৎ প্রকল্প ও...

আরও পড়ুন

খাগড়াছড়িতে প্রমিলা একাডেমি কাপের বর্ণিল উদ্বোধন

খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রত্যয়ে খাগড়াছড়িতে শুরু হয়েছে প্রমিলা একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৮ আগস্ট) বিকেলে খাগড়াছড়ি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে অনুষ্ঠিত হবে ২০তম এশিয়ান গেমস। উক্ত গেমস উপলক্ষ্যে আন্তর্জাতিক সেপাক টাকরো ফেডারেশনের উদ্যোগে বাংলাদেশ সেপাক...

রামগড়ে মাদকবিরোধী ‘ম্যারাথন দৌড় অনুষ্ঠিত

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়' দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত ম্যারাথনে তিন শতাধিক দৌড়বিদ...

ছাদে উঠে বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছাত্রের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় বিদ্যুৎস্পৃষ্টে ফরহাদ হোসেন আসহাব (১০)নামক এক মাদ্রাসা ছাত্রের মৃত্য হয়েছে।শুক্রবার (৭ আগস্ট)  সকাল ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের দরবেশহাটের পূর্বপাশে তালিমুল কোরআন...