রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া নাইক্যছড়া আগাপাড়া বৌদ্ধ বিহারের দায়ক দায়িকাদের উদ্যোগে আচারিয়া (গুরু) পূজা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল থেকে নাইক্যছড়া আগা পাড়া বৌদ্ধ বিহারের প্রতি বছরের ন্যায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তিন পার্বত্য জেলায় বিভিন্ন বৌদ্ধ বিহারের বিহার অধ্যক্ষসহ সাবেক বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইচপ্রু মাষ্টার, বাঙ্গালহালিয়া ইউপি চেয়ারম্যান আদোমং মারমা,উক্যচিং চৌধুরী, তিন পার্বত্য জেলার ভিক্ষু সংঘ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিভিন্ন বিহারের বিহার অধ্যক্ষ, ভিক্ষু ও দায়ক-দায়িকাবৃন্দগন গুরু ভান্তে কে দাননিয় সামগ্ৰী উপহার দেন।
বাঙ্গালহালিয়া আগাপাড়া বৌদ্ধ কল্যাণ অনাথালয়ের প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং মায়ানমার সরকার কতৃর্ক মহাসদ্ধর্ম জ্যোতিকা ধ্বজা উপাধি প্রাপ্ত, পরম পূজনীয় গুরুভান্তে উপাচার্য খেমাচারা মহাথের।
