শনিবার, ২২ আগস্ট ২০২৬

ঈদগাঁওতে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

ঈদগাঁও (কক্সবাজার) প্রতিনিধি

ঈদগাঁওতে দুইদিন ব্যাপী বায়ান্নতম বাংলাদেশ জাতীয় শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা  বুধবার শুরু হয়েছে।

ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠ সহ দুইটি ভেন্যুতে সকালে এ প্রতিযোগিতার আয়োজন করেছে কক্সবাজার সদর উপজেলা উত্তর জোন। প্রধান অতিথি হিসেবে প্রতিযোগিতার উদ্বোধন করেন জালালাবাদ ইউনিয়ন চেয়ারম্যান ইমরুল হাসান রাশেদ।

উদ্বোধন পর্বে বক্তব্য রাখেন উত্তর জোনের আহ্বায়ক নুরুল আমিন। উপস্থিত ছিলেন সদস্য সচিব শহিদুল হক, সদস্য খুরশীদুল জন্নাত, শফিউল আলম, আনিস মোহাম্মদ আবদুল্লাহ। ইভেন্টের মধ্যে ছিল ক্রিকেট, ভলিবল ও ব্যাডমিন্টন। ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ক্রিকেট ইভেন্টে অংশ নেয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও পালাকাটা গোলজা বেগম মডেল দাখিল মাদ্রাসা। অপর ভেন্যুতে ভলিবলে অংশ নেয় ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতন ও ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়। এতে একক ও দ্বৈতে (বালক-বালিকা) ব্যাডমিন্টন অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধন কালে বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সুপার, ক্রীড়া শিক্ষক সহ সংশ্লিষ্ট প্রতিযোগীরা উপস্থিত ছিলেন। ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয় ১০ ওভারে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ডের খেলা। এতে বিজয়ীরা দক্ষিণ জোনের সাথে প্রতিদ্বন্দ্বিতা করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে আগুনে তিন ফার্নিচারের দোকান পুড়ে ছাই, ক্ষতি ২০ লাখ টাকা

চট্টগ্রামের মিরসরাইয়ে অগ্নিকাণ্ডে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। শুক্রবার...

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায়...

পতেঙ্গায় পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের ধাক্কায় এইচএসসি শিক্ষার্থী নিহত

চট্টগ্রাম নগরীর পতেঙ্গায় এইচএসসি পরীক্ষা দিতে যাওয়ার পথে ক্রেনের...

ডবলমুরিংয়ে সাবেক ব্যাংকারের মাথায় গুলি, চমেকে মৃত্যু

চট্টগ্রাম নগরের ডবলমুরিং থানাধীন হাজীপাড়া এলাকায় নিজের মাথায় পিস্তল...

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামের শ্রদ্ধা

রাজধানীর সাভারের জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী...

আরও পড়ুন

চকরিয়ায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শিক্ষক কন্যা নিহত

কক্সবাজারের চকরিয়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তানহা নামে এক শিক্ষক কন্যার মৃত্যু হয়েছে।শনিবার (২২ আগস্ট) চকরিয়া পৌরসভার কাহারিয়াঘোনা ৫...

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্টে বৃষ্টি, নদীর পানি বিপদসীমার ওপরে

খাগড়াছড়িতে ক্লাউড ব্লাস্ট বা মেঘ বিস্ফোরণের মতো আকস্মিক ভারী বৃষ্টিতে নিচু এলাকা প্লাবিত হয়েছে। শুক্রবার মধ্যরাত থেকে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে মাইনী নদীর পানি...

আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে খাদে মাতামুহুরী পরিবহনের বাস

বান্দরবানের আলীকদমে টমটমকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেছে মাতামুহুরী পরিবহনের একটি বাস।শনিবার (২২ আগস্ট) উপজেলার ২ নম্বর চৈক্ষ্যং ইউনিয়নের...

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মুনসুর আলম (৫২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছরা ইউটার্ন এলাকায় বেপরোয়া গতির...