বুধবার, ২২ এপ্রিল ২০২৬

বান্দরবানে প্রথম ইউনিব্লকে দৃষ্টিনন্দন সড়ক

পরিবেশ বান্ধব ইউনিব্লকে বদলেগেছে সাইঙ্গ্যার দানেশ পাড়া এলাকার জনসাধারণের জীবনযাত্রা

মোঃ শহীদুল ইসলাম রানা,বান্দরবান জেলা প্রতিনিধি

বান্দরবান জেলায় প্রথম ইউনিব্লক দিয়ে রাস্তা তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)।

জেলার রোয়াংছড়ি উপজেলার সাইঙ্গ্যা দানেশ পাড়া এলাকায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি বান্দরবান এর বাস্তবায়নে প্রায় ১ কোটি ২২ লাখ টাকায় নির্মিত হয়েছে আধুনিক পরিবেশ বান্ধব ইউনিবল্ক দিয়ে দৃষ্টিনন্দন ৯ শত মিটার সড়ক, এছাড়াও করা হয়েছে ১ টি কালভার্ট ও ড্রেইন।

চিরাচরিত ইটের রাস্তা সকলের কাছে পরিচিত হলেও জেলায় এই প্রথম ইউনিব্লক দিয়ে এলাকায় রাস্তাটি নির্মাণের ফলে স্থানীয় জনসাধারণের কাছে বিষয়টি খুবই আগ্রহ ও উচ্ছাসের কেন্দ্রবিন্দুতে পরিনত হয়েছে।

সাধারণত ইউনিব্লক ইট তৈরি করা হয় বালি, পাথরকুচি ও সিমেন্টের মিশ্রণে। যা রোদে শুকিয়ে ব্যবহারের উপযোগী করা হয়। এই পুরো প্রক্রিয়ায় পরিবেশের জন্য ক্ষতিকর কোনো বিষয় নেই,ফলে এটা পরিবেশ বান্ধবও বটে।

যেখানে পার্বত্য বান্দরবানে পরিবেশ বান্ধব না হওয়ায় নিষেধাজ্ঞা থাকা সর্তেও অনেক ইটভাটাই অবৈধভাবে, পরিবেশ ধংস করে, বনের কাঠ পুড়িয়ে তৈরি করছেন ইট,সেখানে পাহাড়ি এই জনপদে ইউনিব্লকে সড়ক নির্মাণের ফলে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে বড় অবদান রাখতে যাচ্ছে ইউনিব্লক।

এদিকে সড়কটি নির্মাণের ফলে এই এলাকার স্থানীয় জনসাধারণের দীর্ঘদিনের আশা পূরন হলো।বিশেষ করে বর্ষা মৌসুমে পাহাড়ি এই এলাকার রাস্তাটি কাদামাটি জমে প্রায় ব্যবহার অনুপযোগী হয়ে উঠে।

ফলে স্থানীয় জনসাধারণ,স্কুল,মাদ্রাসায় পড়ুয়া ছাত্রছাত্রীদের রাস্তায় চলাচলে পড়তে হতো চরম ভোগান্তিতে।

বর্ষায় অধিক কর্দমাক্ত সড়কে যানবাহন চলাচল করতে পারতো না,ফলে জমীর উৎপাদিত ফসল বাজারজাতকরণ,পরিবহন ছিলো অনেকটায় ভোগান্তির।

স্থানীয় বাসিন্দারা জানালেন রাস্তাটি হওয়ার কারনে আমাদের দীর্ঘদিনের আশা পূরন হয়েছে,আগে কাদা মাটি পেরিয়ে যেতে হতো,এখন খুব সহজেই আমরা যাতায়াত করতে পারছি।

স্থানীয় মসজিদের মৌলুভী আইয়ুব আনছারী জানালেন রাস্তাটি হওয়াতে এলাকাবাসী খুবই আনন্দিত,রাস্তাটি হওয়াতে জনসাধারণ ও স্কুলের ছাত্র,ছাত্রীরা আগে বান্দরবান যেতেই ১ ঘন্টা সময় লাগতো এখন ১৫ মিনিটেই আমরা বান্দরবান সদরে পৌছে যাচ্ছি।এলাকার যোগাযোগ ব্যবস্থার এই উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে এলাকাবাসীর পক্ষ হতে ধন্যবাদ জানান তিনি।

রাস্তাটি হওয়াতে ঘাট এলাকাটিতেও মানুষের যাতায়াত বৃদ্ধি পাচ্ছে, নৌকায় সাঙ্গু নদী পার হয়ে এখন আর কাদামাটি ঢিঙ্গিয়ে যেতে হয় না গন্তব্যে।

স্থানীয় বাসিন্দা কৃষক তৌহিদুল ইসলাম জানালেন সাঙ্গু নদীর তিরে আমরা চাষাবাদ করি,এতোদিন চাষাবাদের ফসল পরিবহনে আমাদের জন্য অনেক কস্টকর হয়ে যেতো,রাস্তাঘাট ভালো না থাকায় এখানে গাড়ি আসতে চাইতো না।এখন এই রাস্তাটি হওয়ার কারনে জমির ফসল পরিবহনের ঝামেলা নেই, খুব সহজেই আমরা উৎপাদিত কৃষিজাত পণ্য বাজারে নিয়ে যেতে পারছি এতে পণের দামও ভালো পাচ্ছি।

এদিকে নিজের ওয়ার্ডে প্রথম ইউনিব্লক দিয়ে দৃষ্টিনন্দন রাস্তা নির্মাণ হওয়ায় স্থানীয় বাসিন্দাদের সাথে আনন্দ প্রকাশ করেছেন তারাছা ২নং ইউপির,১নং ওয়ার্ড মেম্বার মোঃ মোরশেদ।আঞ্চলিক ভাসায় তিনি বল্লেন “রাস্তা অনে এলাকার মানুষ খুব খুশি হইয়ে,আইও খুশি অইয়ি”।

জেলায় প্রথম এই ইউনিব্লকের দৃষ্টিনন্দন সড়কটি নির্মাণ করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স বারআউলিয়া এন্টারপ্রাইজ।

প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী আবদুল মান্নান রুবেল জানালেন প্রথম বারের মতো ইউনিব্লক দিয়ে সড়কের এই কাজটি করতে একটু ভয় কাজ করছিলো।তবুও চ্যালেঞ্জ গ্রহণ করেছি,জেলার প্রথম ইউনিব্লকে রাস্তা নির্মাণের কাজটি করার।আলহামদুলিল্লাহ্ মেয়াদের আগেই কাজটি শেষ করলাম, এলাকাবাসীর সাথে আমিও আনন্দিত।

দৃষ্টিনন্দন পরিবেশ বান্ধব ইউনিব্লকে নির্মিত জেলার প্রথম সড়কটির বিষয়ে বান্দরবান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর নির্বাহী প্রকৌশলী মোঃ জিয়াউল ইসলাম মজুমদার জানালেন ২০২৫ সালের মধ্যে জলবায়ু পরিবর্তনের প্রভাবে পরিবেশের ক্ষয়ক্ষতি প্রতিরোধে ইটভাটা নিয়ন্ত্রণে ইউনিব্লকের ব্যবহার বাড়াতে মূলত এই সব প্রকল্প হাতে নেয়া হচ্ছে।

পরিবেশ বান্ধব ইউনিবল্ক দিয়ে সড়ক নির্মাণের ফলে একদিকে যেমন সড়কটি দৃষ্টিনন্দন দেখায়,এর স্থায়িত্ব দীর্ঘদিন এবং রক্ষণাবেক্ষণ খরচও কম।তাই এটা বেশ জনপ্রিয়তা পাচ্ছে দিন দিন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

এসএসসি ও দাখিল পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করলেন চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম নগরীর বিভিন্ন স্কুল ও মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত এসএসসি...

আমিরাতের দুটি কেন্দ্রে এসএসসি প্রথম দিনের পরীক্ষা সুষ্ঠু ভাবে সম্পন্ন

দেশের সাথে সঙ্গতি রেখে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক...

সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ় অবস্থান ব্যক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সংবাদপত্রের স্বাধীনতার প্রতি সরকারের দৃঢ়...

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির...

আরও পড়ুন

সীতাকুণ্ডে রেল লাইনে ট্রেনে কাটা পড়ে প্রাণ গেল রেলওয়ে কর্মচারীর

সীতাকুণ্ডের বাড়বকুণ্ড এলাকায় রেললাইনে মেরামতের কাজ করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে এক রেল কর্মচারীর মৃত্যু হয়েছে। তাঁর নাম মোঃ রফিকুল ইসলাম (৫৫)। আজ মঙ্গলবার...

কোর্ট হিলে মানববন্ধন: আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের চার নেতা-কর্মী গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে কোর্ট হিলের জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সন্ত্রাসী কার্যক্রম চালানোর সময় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের...

গ্রাফিতিতে ‘ছাত্র’ মুছে ‘গুপ্ত’ লেখার জেরে চট্টগ্রামে সিটি কলেজে ছাত্রদল-শিবির সংঘর্ষ

চট্টগ্রাম সরকারি সিটি কলেজে একটি ভবনের দেয়ালে থাকা গ্রাফিতির নিচে লেখা একটি বাক্য থেকে ‘ছাত্র’ শব্দটি মুছে ‘গুপ্ত’ লেখাকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের...

বোয়ালখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে পুকুরে ডুবে মো. হোসেন নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেলে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের...