সোমবার, ১০ আগস্ট ২০২৬

অধিংকাশ এজেন্ট থেকে সকাল বেলায় রেজাল্টশীটে স্বাক্ষর নিয়েছেন: ফরিদ মাহমুদ

চট্টগ্রাম নিউজ ডটকম

চট্টগ্রাম ১০ আসনে স্বতন্ত্র নির্বাচন করা আওয়ামী লীগ নেতা ফরিদ মাহমুদ বলেছেন, গত ৭ জানুয়ারী দ্বাদশ জাতীয় সংসদ নির্বানের দিন সকাল বেলা কেন্দ্রে প্রবেশের সময় অধিকাংশ এজেন্ট হতে রেজাল্ট শীটে প্রিজাইডিং অফিসার স্বাক্ষর নিয়ে নেন। কয়েকটি ওয়ার্ডে কেন্দ্রগুলোতে আমার এজেন্টকে ঢুকতে দেওয়া হয়নি। যে সব কেন্দ্রে এজেন্ট ছিলো সে সব কেন্দ্র থেকে কিছু এজেন্টকে সকাল ১০ টায় কিছু ১২ টার পরে বের করে দেওয়া হয়। একটি মহল আমার ভোটের পরিমান কম দেখানোর জন্য এসব কর্মকান্ড করেছেন।তারা আমার ভোটের রেজাল্ট জালিয়াতি করেছেন।তারা ভেবেছেন এতে করে তারা আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে পারবেন। ভোটের ফলাফলে বেশিরভাগ কেন্দ্রে ১০/১২ ভোট করে দেখিয়েছেন।ভোটের রেজাল্টশীটে খেয়াল খুশী মতো সংখ্যা বসিয়ে দিয়েছেন।কিছু কিছু রেজাল্ট শীট ছিলো এজেন্টদের স্বাক্ষর ছাড়া।আবার কিছু কিছুতে একহাতের লেখায় এজেন্টদের নাম লিখে একই কলমে একজন সবার স্বাক্ষর করে দিয়েছেন।

শনিবার (১৩ জানুয়ারি) চট্টগ্রাম আব্দুল খালেক মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

এসময ফরিদ মাহমুদ উপস্থিত সাংবাদিকদের এজেন্টদের স্বাক্ষরবিহীন, পেন্সিলের লেখা রেজাল্টশীট এবং একই কলমের লেখা ও সব প্রার্থীর এজেন্টদের সাইন জাল করা এক ব্যক্তির হাতের লেখা রেজাল্টশীটের কপি দেখান।

তিনি বলেন, চট্টগ্রাম ১০ আসনে ২৩৮৫ ভোট বাতিল দেখানো হয়।বাতিল দেখানো ভোটগুলো কোন প্রতীকের ছিল এটা একটা কৌতুহল থেকে গেল!ভোটের দিন সকালে দুই প্রতীকের এজেন্টদের থেকে মোবাইলগুলো জব্দ করে নিলেও, একটি প্রতিকের এজেন্টদের মোবাইলগুলো জব্দ করা হয়নি। এছাড়াও ভোট কেন্দ্রের ভেতরে প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, প্রার্থীর এজেন্ট,আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছাড়া অন্য কোন মানুষের থাকার কথা না থাকলেও একটি প্রতীকের ব্যাজধারী ৫/৬ জন নেতাকর্মী কেন্দ্রের ভেতরে সারাদিন অবস্থান করেছে।

ফরিদ মাহমুদ বলেন, চট্টগ্রাম ১০ আসনের ভোটারদের ডোর টু ডোর গিয়ে আমি গণসংযোগ করেছি।আমার সাথে ধর্মপ্রাণ মুসল্লি,সনাতন সম্প্রদায়,সাংস্কৃতিক কর্মী,নারী নেত্রী ছাড়াও আমার দীর্ঘদিনের রাজনৈতিক ৩৫০০ সহকর্মী নির্বাচনী কাজ করেছে। তাদের, ভোট,তাদের পরিবারের ভোট,কিছু এজেন্টদের ভোটের হিসেব ধরলে, আমার ভোটের ফলাফল যা হওয়ার কথা তা না দেখিয়ে ব্যাপক গড়মিল দেখানো হয়। ১৪ নং লালখান বাজার ওয়ার্ডের আমি স্থায়ী বাসিন্দা। এই ওয়ার্ডের সজ্জ্বন মানুষ ও অহিংস রাজনৈতিক নেতা হিসেবে দলমত নির্বিশেষ আমাকে ভোট দেওয়ার কথা। এখানে আমার ভোটের পরিমান, বিশ্বাসযোগ্য ছিল না। ২৪ নং উত্তর আগ্রাবাদ ওয়ার্ডে ৩০ বছর ধরে আমার দুইটি ব্যবসায়িক কার্যালয় আছে।রাজনৈতিক দুর্দিনের সময় আমি এখানে ১৫ বছর বসবাস করেছি। এই ওয়ার্ডে আমি সন্তোষজনক ভোট পাওয়ার কথা। ৮ নং শুলকবহর ওয়ার্ডের কয়েকটি কেন্দ্র, ১২ নং সরাইপাড়া ওয়ার্ডের দুইটি কেন্দ্র, ২৫ নং রামপুর ওয়ার্ডের একটি অংশ, ১১ নং দক্ষিণ কাট্টলী ওয়ার্ডে একটি কেন্দ্র,২৬ নং হালিশহর ওয়ার্ডের দুইটি কেন্দ্রে আমার জয়লাভের সম্ভাবনা ছিল। এসব কেন্দ্রের রেজাল্ট শীটে গড়ে ভোট সংখ্যা বসিয়ে দেওয়া হয়েছে। সাধারণ ভোটারদের সমর্থন ও রায় পাবো এমন একটা আস্থা আমার ছিল। ভোটের আগের দিন ও ভোটের দিন একজন প্রার্থী যে কৌশল অবলম্বন করেছেন, এতে করে সাধারণ ভোটাররা ছিল দ্বিধা ও সংশয়ে। সেদিন নিরাপদে ভোট দিতে পেরেছেন কিনা সেটা তারাই বলতে পারবেন।যারা আমাকে রাজনৈতিকভাবে দুরে রাখতে গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছিলেন,তাদের সেই স্বপ্ন পুরন হবে না। বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কর্মী হিসেবে আমি এই আসনের সাধারণ মানুষের হয়ে কাজ করে যাবো। তিনি নির্বাচনী বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। পরাজিত ও প্রতিদ্বন্দ্বীতাকারী প্রার্থীদের জন্যে শুভ কামনা জানান।

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে সাংবাদিকদের সাথে মত বিনিময় সভায় এসময় উপস্থিত ছিলেন স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ এর নির্বাচনী এজেন্ট পলাশ খাস্তগীর, সমর্থনকারী জাকির হোসেন রিপন, নগর যুবলীগ সাবেক নেতা নেছার আহমেদ, শেখ নাছির আহমেদ, আশরাফুল গনি,শওকত হোসেন, ফিরোজ আলম সবুজ, আশরাফুল আলম টিটু, দেলোয়ার হোসেন দেলু, রাশেদ চৌধুরী ও নাজমুল হাসান রুমি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাউথ এশিয়ান ও নতুন কুঁড়ি কারাতে প্রতিযোগিতা

১০ম সাউথ এশিয়ান ও ২য় সাউথ এশিয়া কাপ কারাতে প্রতিযোগিতায় বাংলাদেশ দলের হয়ে বাংলাদেশ কিক ফাইটার কারাতে স্কুলের সদস্যরা স্বর্ন, রৌপ্য ও তাম্র পদক....

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...