শনিবার, ২২ আগস্ট ২০২৬

১৭ বছর পর ফটিকছড়িতে দলীয় এমপি

ফুলেল ভালবাসায় সিক্ত হচ্ছেন সনি

দৌলত শওকত , ফটিকছড়ি

ফটিকছড়িতে ১৭ বছর পর দলীয় এমপি পেয়ে উৎফুল্ল স্থানীয় আওয়ামীলীগের নেতা কর্মীরা। দলীয় নেত্রী খাদিজাতুল আনোয়ার সনি এমপি নির্বাচিত হওয়ায় দলটির সাধারণ নেতা কর্মীদের মাঝে এমন আনন্দ পরিলক্ষিত হচ্ছে।

গতকাল রবিবার ফলাফল ঘোষনার পর মিষ্টি বিতরণ ও আতশবাজি করে উল্লাস প্রকাশ করতে দেখা যায় অধিকাংশ এলাকায়।

রবিবার ভোট গ্রহণ শেষে ফলাফল জানতে নৌকার সমর্থনে খন্ড খন্ড মিছিল আসতে থাকে ফটিকছড়ি সদরে। এসময় মানুষের উপস্থিতিতে উপজেলা চত্ত্বর ও আশপাশের এলাকা লোকে লোকারণ্য হয়ে যায়। এসময় মিছিলে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠ পুরো এলাকা।

তখন উপজেলা সড়কে দীর্ঘ সময় যানজটের সৃষ্টি হয়।

এদিকে, সোমবার সকাল থেকে নব নির্বাচিত এমপি খাদিজাতুল আনোয়ার সনিকে ফুলেল শুভেচ্ছা জানতে তাঁর গ্রামের বাড়ি নানুপুর ইউনিয়নের ঢালকাটা গ্রামে হাজির হচ্ছেন আ’ লীগের হাজার হাজার নেতা কর্মী ও এলাকার সাধারণ মানুষ।

এ সময় এমপি সনিকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করে সবার সাথে কুশল বিনিময় করতে দেখা যায়।

এ বিষয়ে নব নির্বচিত এমপি খাদিজাতুল আনোয়ার সনির ঘনিষ্টজন হিসেবে পরিচিত সাবেক ছাত্রনেতা মাইনুল করিম সাউকির সাথে কথা হলে তিনি জানান দীর্ঘ ১৭ বছর পর ফটিকছড়ি আসনে আমরা দলীয় এমপি পেয়ে কর্মীরা খুশীতে আত্বহারা। সে আলোকে নব নির্বাচিত এমপিকে শুভেচ্ছা জানাতে গতরাত থেকে দলের নেতাকর্মীর উপস্থিত হচ্ছেন।

তিনি আরো বলেন সবাই যাতে নির্বিগ্নে শুভেচ্ছা জানাতে পারে সেই লক্ষে এমপি মহোদয়ের বাড়ির আঙ্গিনায় অস্থায়ী মঞ্চ স্থাপন করা হয়েছে।

উল্লেখ্য – চট্টগ্রাম ২, ফটিকছড়ি আসনে আওয়ামীলীগ দলীয় সর্বশরষ এমপি ছিলেন ২০০১ সালের নির্বাচনে বিজয়ী প্রয়াত রফিকুল আনোয়ার। এরপর ২০০৮ এর নির্বাচনে এমপি নির্বাচিত হন বিএনপির সালাউদ্দিন কাদের চৌধুরী। এর পরে টানা দুইবার তরিকত ফেডারেশনের চেয়ারম্যান ও ১৪ দলীয় জোট নেতা সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারীকে ফটিকছড়ি আসনটি ছেড়ে দিতে হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২ টন ১০০ কেজি লোহার রড উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার...

বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে লামায় ২০ নারীকে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ

বান্দরবানের লামায় বসুন্ধরা শুভ সংঘের আয়োজনে এবং বসুন্ধরা গ্রুপের সহায়তায় ২০ জন প্রশিক্ষণপ্রাপ্ত নারীর মাঝে সেলাই মেশিন ও ফলদ চারা বিতরণ করা হয়েছে।শুক্রবার (২১...

লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে শিশুর করুণ মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আরিয়ান আবেদীন (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।শুক্রবার (২১ আগস্ট) বেলা ১২টার দিকে উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের...

সরইয়ে শতাধিক পয়েন্ট থেকে অবৈধ বালু উত্তোলন, হুমকিতে এলাকাবাসী

বান্দরবানের লামা উপজেলার সরই ইউনিয়নের বিভিন্ন এলাকায় শতাধিক পয়েন্টে অবৈধভাবে বালু উত্তোলন ও পাচারের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসনের...