মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের ফলাফল

আন্তর্জাতিক ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের টানা চতুর্থবারের বিজয়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনাম হয়েছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন দলটির জয়ের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে রয়টার্স, বিবিসি, গার্ডিয়ান, আল জাজিরা, এনবিসি নিউজ, অ্যাসোসিয়েটেড প্রেস, সিএনএন, টাইমস অব ইন্ডিয়াসহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম।

বিশ্বের বিভিন্ন প্রান্তের সংবাদমাধ্যমগুলো এই জয়ের সংবাদ প্রচার করার পাশাপাশি নিজস্ব পর্যবেক্ষনমূলক প্রতিবেদনও প্রকাশ করেছে।

আওয়ামী লীগের জয়ের খবর প্রকাশ করেছে সুপরিচিত মার্কিন সংবাদমাধ্যম সিএনএন। তাদের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে ক্ষমতায় এসেছেন। এর মধ্য দিয়ে বিশ্বের সবচেয়ে দীর্ঘমেয়াদী নারী সরকারপ্রধান হিসেবে নিজের খেতাব বজায় রেখেছেন তিনি।

নির্বাচনের খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে আরেক ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ান। স্থানীয় কর্মকর্তাদের বরাত দিয়ে তাদের প্রতিবেদনে বলা হয়, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পঞ্চম মেয়াদে পুনঃনির্বাচিত হয়েছেন।’

ভয়েস অব আমেরিকার শিরোনাম হয়েছে, ‘বাংলাদেশ নির্বাচনঃ আওয়ামী লীগ এককভাবে ২২৪ আসনে জয়ী হয়ে সরকার গঠন করতে যাচ্ছে।’

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তাদের প্রতিবেদনে বলেছে, বাংলাদেশের জাতীয় নির্বাচনে টানা চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রতিবেদনে বলা হয়, আওয়ামী লীগ বিজয়ী হওয়ার মধ্য দিয়ে আরও পাঁচ বছর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন শেখ হাসিনা।

এ নিয়ে সামগ্রিকভাবে এটি শেখ হাসিনার পঞ্চম মেয়াদ। তিনি ১৯৯৬ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন এবং ২০০৯ সালে পুনরায় নির্বাচিত হন। এরপর থেকে তিনি ক্ষমতায় রয়েছেন।

ডয়েচে ভেলে তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, ‘টানা চতুর্থবার সরকার গঠনের পথে আওয়ামী লীগ।’

গার্ডিয়ানের খবরে বলা হয়, ‘শেখ হাসিনার ক্ষমতাসীন আওয়ামী লীগ নির্বাচনে জয়ী হয়েছে।’ প্রতিবেদনে শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের ব্যাপক অর্থনৈতিক উন্নয়নের কথাও উল্লেখ করা হয়েছে।

আওয়ামী লীগের এই নিরুঙ্কুশ বিজয়ে আনন্দবাজার তাদের প্রতিবেদনের শিরোনাম করেছে, “বেজে চলেছে প্রচার-সঙ্গীত ‘নৌকা, নৌকা’, চার দিকে উড়ছে সবুজ আবির, কুর্শিতে ফিরছেন হাসিনা।”

বার্তা সংস্থা রয়টার্স বলছে, জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জনের মধ্য দিয়ে টানা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন শেখ হাসিনা। প্রতিবেদনে বলা হয়, গত ১৫ বছরের ক্ষমতায় বাংলাদেশের অর্থনীতি এবং পোশাক শিল্পের মোড় ঘুরিয়ে দেয়ার জন্য কৃতিত্ব পেয়েছেন শেখ হাসিনা।

এছাড়া প্রতিবেশী মিয়ানমারে নিপীড়ন থেকে পালিয়ে আসা রোহিঙ্গা মুসলমানদের আশ্রয় দিয়েও বিশ্বব্যাপী প্রশংসিত হয়েছেন তিনি।

এনডিটিভি তাদের শিরোনাম করেছে, ‘বিরোধী দলের বয়কটের মধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫ম মেয়াদে জয়ী হয়েছেন।’

কাতারের সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, ‘বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে পঞ্চম মেয়াদে নির্বাচিত হয়েছেন শেখ হাসিনা।’

ভারতীয় সংবাদমাধ্যম এবিপি আনন্দ বলেছে, ‘বাংলাদেশে বিপুল ভোটে জয়ের পথে আওয়ামি লিগ, পঞ্চমবার প্রধানমন্ত্রী পদে হাসিনা?

এছাড়াও দ্য হিন্দু, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমসসহ ভারতীয় বেশিরভাগ গণমাধ্যমে বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে আওয়ামী লীগের জয়ের খবর।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ঘুমধুম সীমান্তে বিজিবির অভিযানে আড়াই লাখ ইয়াবাসহ বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ...

রামগড়ে চুরির অপবাদে যুবকের আত্মহত্যা

খাগড়াছড়ির রামগড়ে চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁস...

মিরসরাইয়ে হোটেলকক্ষে পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ, পাশেই রক্তাক্ত অবস্থায় উদ্ধার স্ত্রী

চট্টগ্রামের মিরসরাইয়ে একটি আবাসিক হোটেল থেকে এক পুলিশ সদস্যের...

বান্দরবান রেড ক্রিসেন্টে নতুন নেতৃত্ব, ৩ মাসের জন্য অ্যাডহক কমিটি

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির বান্দরবান ইউনিটে নতুন অ্যাডহক কার্যনির্বাহী...

চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত আরও দুই

কক্সবাজারের চকরিয়ায় ডাম্পারের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ মিজান উদ্দিন...

চট্টগ্রাম বোর্ডে এসএসসির ফল বিপর্যয়, পাসের হার ৫৯.৪৮ শতাংশ

চলতি বছরের এসএসসি পরীক্ষায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার...

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।আজ সোমবার বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।প্রধানমন্ত্রীর...

ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ফ্যাসিবাদী শাসনের জাঁতাকলে ভঙ্গুর বাংলাদেশ এখন পুনর্গঠনের সময় এসেছে।তিনি বলেন, দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ-শাসন বাংলাদেশকে একটি...

দেশ গঠনে আলেম-ওলামাদের সঙ্গে নিয়ে কাজ করতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নির্বাচনের আগে যেভাবে সবাই একসঙ্গে কাজ করেছেন, দেশ গঠনের কাজেও সবাইকে একসঙ্গে থাকতে হবে।রোববার (৯ আগস্ট) বিকেলে ফটিকছড়ির বাবুনগর মাদ্রাসায়...

হেফাজতের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সাথে সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।রোববার (৯ আগস্ট) বিকেল ৪টা ১২ মিনিটে ফটিকছড়ির আল-জামিয়াতুল ইসলামিয়া আজিজুল...