সোমবার, ২৯ জুন ২০২৬

মালিক শ্রমিক ঐক্যের বন্ধনে বাড়বে রেমিট্যান্স প্রবাহ

আমিরাত প্রতিনিধি

আন্তর্জাতিক প্রবাসী দিবস ও নিউ ইয়ার উপলক্ষে দুবাইয়ে সাধারণ শ্রমিকদের নিয়ে বনভোজনের আয়োজন করে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশী উদ্যোক্তা কামরুল সোহেলের গ্রুপ অব কোম্পানির অন্যতম প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ডিজিটাল এডভার্টাইজিং কোম্পানি।

১৫ বছর আগে জীবিকার তাগিদে আরব আমিরাতে পাড়ি জমান সন্দীপের কামরুল ইসলাম সেখানে তার আরেক বন্ধু সোহেল কে সাথে নিয়ে গড়ে তুলেন ডিজিটাল এডভার্টাইজিং কোম্পানি এরপর আর তাকে পিছনে ফিরে তাকাতে হয়নি একে একে প্রতিষ্ঠা করেছেন আরো ৩ টি কোম্পানি যার মাধ্যমে প্রচুর পরিমাণ প্রবাসী বাংলাদেশি শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।  আর এর সবকিছু সম্ভব হয়েছে তাদের অদম্য প্রচেষ্টা ও শ্রমিকদের সাথে মধুর সম্পর্ক স্থাপনের মাধ্যমে।

প্রতিবছর এর ন্যায় এবার ও আন্তর্জাতিক প্রবাসী দিবস ও নিউ ইয়ার উপলক্ষে মাদাম পাবলিক পার্কে শ্রমিকদের জন্য বাৎসরিক বনভোজনের আয়োজন করা হয় সেখানে স্ব স্ব ক্ষেত্রে সফলতার জন্য শ্রমিকদের এওয়ার্ড ও নগদ অর্থ প্রদান করা হয় কোম্পানির পক্ষ থেকে। সেরা সেলসম্যান হিসেবে মার্কেটিং ম্যানেজার মাইন উদ্দিন কে বাংলাদেশী টাকায় ১ লাখ ৭০ হাজার টাকা ও এওয়ার্ড প্রদান করা হয়।

এই প্রতিষ্ঠানের প্রতিটি শ্রমিক ব্যাংকের মাধ্যমে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে থাকে, এখানে মালিক শ্রমিকদের সম্পর্ক একই পরিবারে মত এখানে কারো সাথে কারো কোন দ্বিধাবোধ নেই বলে মন্তব্য করেন কোম্পানির মার্কেটিং ম্যানেজার মাঈন উদ্দিন। নারী, পুরুষ এবং শিশুদের জন্য নানা ধরনের খেলাধুলা ও প্রতিযোগিতার আয়োজন করা হয়, প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে কোম্পানির পক্ষ থেকে পুরস্কার বিতরণ করা হয়। বাংলাদেশী প্রতিষ্ঠানে কাজ করে বাংলাদেশী শ্রমিক ও এশিয়ান শ্রমিকরা সন্তুষ্টি প্রকাশ করেন।

বর্তমানে আরব আমিরাতে সাধারণ শ্রমিকদের ভিসা বন্ধ রয়েছে, এই ভিসা জটিলতা সমাধান হলে এই কোম্পানির মাধ্যমে অনেক বাংলাদেশী শ্রমিকের কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি নতুন প্রতিষ্ঠান খুলে আরো বেশী কর্মসংস্থান সৃষ্টি করতে চান কামরুল ইসলাম এই ব্যাপারে বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসব ক্রিকেটে সিটি কর্পোরেশন একাদশ চ্যাম্পিয়ন

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র...

বোয়ালখালীতে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

চট্টগ্রামের বোয়ালখালীতে ওভারটেক করার সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে...

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু....

লোহাগাড়ায় পর্যটকবাহী বাস উল্টে আহত ১৫

চট্টগ্রামের লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে টিআর ট্রাভেল্স পরিবহনের...

ফয়’স লেকের সামনে গ্যাসলাইনে লিক, সড়কে আগুন

চট্টগ্রামের নগরের খুলশী থানাধীন জাকির হোসেন সড়কের ফয়’স লেকে...

এটিএম বুথের ১৭ লাখ টাকা নিয়ে পালিয়ে রংপুরে ধরা নিরাপত্তাকর্মী

চট্টগ্রামের সীতাকুণ্ড থানার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) ক্যাম্পাসে...

আরও পড়ুন

পাকিস্তানে এইচিশন স্কুল ক্রিকেট টুর্নামেন্টে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল চ্যাম্পিয়ন

পাকিস্তানের এইচিশন স্কুল এন্ড কলেজ আয়োজিত স্কুল ক্রিকেট টুর্নামেন্টের প্রথম আসরে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের কম্বাইন্ড স্কুল দল। আজ লাহোরের এইচিশন স্কুল মাঠে অনুষ্ঠিত ফাইনালে...

ইন্দো-প্যাসিফিক নতুন বিশ্বব্যবস্থা: ক্ষমতার রূপান্তর, আঞ্চলিক পরিচয় ও কৌশলগত প্রতিযোগিতা

একবিংশ শতাব্দীর আন্তর্জাতিক রাজনীতিতে “ইন্দো-প্যাসিফিক” (Indo-Pacific) ধারণাটি কেবল একটি ভৌগোলিক পরিভাষা নয়; বরং এটি সমসাময়িক বিশ্বব্যবস্থার অন্যতম প্রভাবশালী জিওপলিটিক্যাল মেটা-ন্যারেটিভ-এ পরিণত হয়েছে।  যা বিশ্বরাজনীতির...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে করিডোরের প্রস্তাব চীনের

বাংলাদেশ থেকে মিয়ানমার হয়ে চীনে ইকোনোমিক করিডোরের প্রস্তাব দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকে এই প্রস্তাব দেওয়া হয়।শুক্রবার (২৬...