মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বিএনপির লিফলেট বিলির আড়ালে ভয়ঙ্কর হামলার শঙ্কা: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

ভোট বর্জনে বিএনপির লিফলেট বিলি কর্মসূচিকে রহস্যময় উল্লেখ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের

তিনি বলেছেন, আমাদের কাছে তথ্য আছে লিফলেট বিলির আড়ালে বিএনপি ভয়ঙ্কর চোরাগোপ্তা হামলা করতে পারে।

কিন্তু যতো বাধা আসুক, সন্ত্রাস করুক, লিফলেট বিলি করে জনগণকে বিরত করার চেষ্টা করুক; তারা এ নির্বাচন বন্ধ করতে পারবেনা।

মঙ্গলবার সকালে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

এসময় ওবায়দুল কাদের বলেন, সাত জানুয়ারি নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে, মর্যাদা উন্নীত হবে।

ভোটকে সামনে রেখে জনগণ স্বতঃস্ফূর্তভাবে প্রচারে অংশগ্রহণ করেছে। নির্বাচন অংশগ্রহণমূলক, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

তিনি বলেন, যে কোনো মূল্যে নির্বাচন কর্মকাণ্ড শেষ করতে, কমিশনকে স্বাধীন ভূমিকা পালনে সহযোগিতা করতে যা কিছু প্রয়োজন তা করতে আওয়ামী লীগ বদ্ধপরিকর।

বিএনপির অপতৎপরতা ঠেকাতে এবার আওয়ামী লীগ আগের চেয়ে বেশি প্রস্তুত জানিয়ে তিনি বলেন, নির্বাচন যাতে অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ হয় সে ব্যাপারে যথেষ্ট প্রস্তুত আওয়ামী লীগ।

এসময় জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন, জাপার সঙ্গে আওয়ামী লীগের কোনো টানাপোড়ন নেই। তাদের সঙ্গে শান্তিপূর্ণ নির্বাচন নিয়ে আলাপ-আলোচনার মাধ্যমে সমঝোতা হয়েছে। জাপার দুই একজন প্রার্থী অংশ না নিলেও দলগতভাবে জাপা নির্বাচন থেকে সরে যাবে না।

তিনি বলেন, নির্বাচন অংশগ্রহণমূলক হচ্ছে। বিএনপি ও তাদের দোসররা একতরফাভাবে বিরোধীতা করছে।

ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে কাদের বলেন, ডক্টর ইউনুস আইনের ঊর্ধ্বে নন। আওয়ামী লীগ তাকে সাজা দেয় নি, তাহলে সরকার কেন সমালোচনার মুখে পড়বে?

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

আরও পড়ুন

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মো. জিয়াবুল হককে (৫০) কক্সবাজার সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব।সোমবার (১০...