মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

বাবার পদাঙ্ক অনুসরণ করে মানুষের পাশে থাকতে চান রুহেল

সাফায়েত মেহেদী, মিরসরাই প্রতিনিধি

বাবার পদাঙ্ক অনুসরণ করে মানুষের পাশে থাকার কথা দিয়েছেন চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে আওয়ামী লীগ মনোনিত নৌকার প্রার্থী মাহবুব উর রহমান রুহেল।

তিনি বলেন, আমার বাবাকে মিরসরাইয়ের মানুষ যে ভালোবাসা দিয়েছে আমিও চাইবো আপনাদের সেবা করে সেই ভালোবাসা অর্জন করতে। আমার বাবা দীর্ঘ ৫৪টি বছর মিরসরাইবাসীর জন্য নিজেকে বিলিয়ে দিয়েছেন। আমিও বাবার মত সাধারণ জনগনের পাশে থাকতে চাই।

বৃহস্পতিবার ( ২৮ ডিসেম্বর) দিনব্যাপী মিরসরাই উপজেলার ইছাখালী ইউনিয়নে বিভিন্ন উঠান বৈঠকে তিনি এসব কথা বলেন।

রুহেল বলেন, আমার বাবা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এখানে সাতবার এমপি নির্বাচিত হয়েছেন। মন্ত্রী হয়েছেন। মিরসরাইয়ের এমন কোন বাড়ি নাই যেখানে তার পায়ের ধুলি পড়েনি। আমাকে যদি আপনারা সংসদ সদস্য বানান, বাবার পদাঙ্ক অনুসরণ করে আমিও সব সময় আপনাদের পাশে থাকবো। আমি গনমানুষের কাছে ছুটে যাচ্ছি। মানুষের সাথে কথা বলছি। তাঁরা আমাকে ছেলের মত, ভাইয়ের মত ভালোবাসা দিচ্ছে। যদি এমপি নির্বাচিত হই, সপ্তাহে দুইদিন হলেও আমি সাধারণ মানুষের কথা শুনতে বাড়ি বাড়ি ছুটে যাবো।

ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এম.এ কাশেমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেজবাউল আলমের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন ইছাখালী ইউনিয়নের চেয়ারম্যান নুরুল মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সদস্য এসএম আবু সুফিয়ান, মিরসরাই উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক নুরুল মোস্তফা মানিক সহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ নেতৃবৃন্দ।

তিনি আরো বলেন, আপনাদের ইছাখালী ইউনিয়নে গড়ে উঠছে এশিয়ার সর্ববৃহৎ অর্থনৈতিক অঞ্চল। এখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। এলাকার চিত্র পাল্টে যাবে। এটার সুফল এখানকার জনগন ভোগ করবেন। অর্থনৈতিক অঞ্চলে চাকরীরর জন্য আমি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করবো। যাতে দক্ষ হয়ে যুবকেরা এখানে চাকরী পায়।

তিনি আরো বলেন, বাংলাদেশের উন্নয়নে শেখ হাসিনার কোন বিকল্প নাই। স্বপ্নের পদ্মা সেতু, বঙ্গবন্ধু ট্যানেল, মেট্রোরেল, এলিভেটেড এক্সপ্রেসওয়েসহ অসংখ্য উন্নয়নের নমুনা আপনারা স্বচক্ষে দেখতে পাচ্ছেন। এক সময় বাংলাদেশের মানুষ এসব কল্পনা করতে পারেনি। অথচ এগুলাই আজ বাস্তব। তাই উন্নয়নের এ ধারাকে অব্যাহত রাখতে শেখ হাসিনাকে আবারও প্রধানমন্ত্রী বানাতে হবে। পরিবারের সদস্য, পাড়া-প্রতিবেশী, আত্মীয়-স্বজন সবাইকে ভোটকেন্দ্রে নিয়ে সুশৃঙ্খলভাবে নৌকা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ...

বায়েজিদে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম নগরের বায়েজিদ বোস্তামী থানার একটি হত্যা মামলায় যাবজ্জীবন...

চট্টগ্রামে কোস্ট গার্ডের অভিযানে সাড়ে ১২ কোটি টাকার ইয়াবাসহ দুইজন আটক

চট্টগ্রামের বহিঃনোঙ্গরে বিশেষ অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার...

আরও পড়ুন

চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে যুবককে অপহরণের পর মারধর, আড়াই লাখ টাকা ছিনতাই

কুমিল্লার চৌদ্দগ্রামে ডিবি পরিচয়ে সাব্বির নামে এক যুবককে অপহরণের পর মারধর করে দুই লাখ ৭০ হাজার টাকা ছিনতাই ও তিন লাখ টাকা মুক্তিপন দাবীর...

জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জনগণের অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করা গেলে রাষ্ট্র শক্তিশালী হয়। সাধারণ মানুষকে অভাবের মধ্যে রেখে কিংবা তাদের মুখ বন্ধ করে কোনো...

বাইশারীতে ইয়াবাসহ যুবক গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ১০০ পিস বার্মিজ ইয়াবাসহ নুরুল আবছার (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।মঙ্গলবার (১১ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে বাইশারী...

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমানে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ রয়েছে। আগ্রহী বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত।প্রধানমন্ত্রীর সঙ্গে আমেরিকান চেম্বার অব কমার্স...