সোমবার, ২০ এপ্রিল ২০২৬

কারো আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা: ওবায়দুল কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

কারো আয় অস্বাভাবিকভাবে বেড়ে গেলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

তিনি বলেন, এই মুহূর্তে ব্যবস্থা না নিতে পারলেও নির্বাচনের পরে ঠিকই ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) দুপুরে ধানমন্ডিতে দলের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে রাজনীতি ও সমসাময়িক বিষয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, এখনকার বার্নিং ইস্যু দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। যুবকদের কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতি আছে। পাঁচ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টি হবে। বছরে ২০ লাখ করে। এটা আমাদের একটা লক্ষ্য।

জনসমর্থন না থাকায় বিএনপির আন্দোলনে মরচে ধরে গেছে মন্তব্য করে তিনি আরও বলেন, জনসমর্থন থাকলে সরকার উৎখাত করতে কোন দলকে চোরাগোপ্তা হামলা করতে হতো না।

বিভিন্ন আসনে সহিংসতার ঘটনা বিচ্ছিন্ন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এটি স্বাভাবিক। কোন প্রার্থীই নির্বাচন বয়কট করবে না।’ এবারের নির্বাচনে প্রার্থীরা কনভেন্স করে ভোটারদের ভোটকেন্দ্রে আনতে চায় বলেও জানান তিনি।

এ সময় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে নৌবাহিনী-কোস্ট গার্ডের অভিযানে ৩১২ কোটি টাকার অবৈধ জাল জব্দ

সরকার ঘোষিত ‘৫৮ দিনের মৎস্য আহরণ নিষিদ্ধ’ কর্মসূচি বাস্তবায়ন...

পটিয়ায় সন্ত্রাসী হামলায় ব্যবসায়ী আবুল কাশেমের মৃত্যু

চট্টগ্রামের পটিয়া পৌরসভায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ব্যবসায়ী আবুল...

সংরক্ষিত নারী আসনে চট্টগ্রামে বিএনপির মনোনায়ন পেলেন শাকিলা ফারজানা

সংরক্ষিত নারী আসনে মনোনীতদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে...

বগুড়ায় ফ্যামিলি কার্ড’ বিতরণের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নারীর ক্ষমতায়নের মাধ্যমে পরিবারের জীবনমান উন্নয়নের লক্ষ্যে সরকারের বহুল...

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে...

কবিয়াল রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী উদযাপনে আহ্বায়ক কমিটি গঠন

আধ্যাত্মিক মহাপুরুষ, গণমুখী কবিয়াল জনক রমেশ শীলের ১৪৯তম জন্মবার্ষিকী...

আরও পড়ুন

সংরক্ষিত নারী আসনে বিএনপির নতুন মুখ ২৮, পুরাতন ৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে ৩৬ আসনে মনোনয়ন প্রাপ্তদের নাম ঘোষণা করেছে বিএনপি।সোমবার (২০) এপ্রিল দুপুর সোয়া ১২টায় প্রার্থীদের নাম ঘোষণা করেন...

সিআরবিতে হাসপাতাল নিয়ে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি: রেলপথ মন্ত্রী

রেলমন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, সিআরবি এলাকায় হাসপাতাল নির্মাণের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি সরকার। পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ (পিপিপি) পদ্ধতিতে একটি মেডিকেল কলেজ ও হাসপাতাল নির্মাণের...

এনসিটি নিয়ে ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাব রাষ্ট্রের স্বার্থ অক্ষুণ্ন রেখেই সিদ্ধান্ত: নৌপরিবহনমন্ত্রী

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডের প্রস্তাবনা নিয়ে সরকার সক্রিয়ভাবে কাজ করছে বলে জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি...

৬০ দিনে প্রধানমন্ত্রীর ৬০ অর্জন

জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর মাত্র দুই মাসে তথা ৬০ দিনে ৬০টি উল্লেখযোগ্য ও যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক...