বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

পাহাড়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকার কোন বিকল্প নেই: কুজেন্দ্র লাল ত্রিপুরা

শুভাশীষ দাশ, রামগড় প্রতিনিধি

খাগড়াছড়ি ২৯৮ নং আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির নৌকা মার্কার সমথর্নে রামগড় উপজেলার বিভিন্ন এলাকায় উঠান বৈঠক, গণসংযোগ ও পথসভায় বলেছেন, পাহাড়ের উন্নয়নে, উন্নয়ন সমৃদ্ধির প্রতীক নৌকা মার্কার কোন বিকল্প নেই।

এসময় তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়তে নিরলস কাজ করে যাচ্ছেন। পার্বত্য অঞ্চলের জনগণের ভাগ্য উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোন বিকল্প নেই।

তিনি আরও বলেন, গত পনের বছরে শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ সহ সর্বক্ষেত্রে ব্যাপক উন্নয়ন কর্মকান্ডের মাধ্যমে শেখ হাসিনা সরকার পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করেছে। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে তিনি সকল ষড়যন্ত্র উপেক্ষা করে আবারো নৌকায় ভোট দেওয়া আহ্বান জানান।

তিনি বলেন, এই সরকারের আমলে পদ্মা সেতু, কর্ণফুলী টানেল, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রোরেলের মত বড় বড় মেগা প্রজেক্ট বাস্তবায়ন হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে রামগড় উপজেলার পাতাছড়া ইউনিয়নের নাকাপা বাজার, থলিবাড়ি ,১নং রামগড় সদর ইউনিয়নের লাচারি পাড়া, লামকু পাড়া, ও রামগড় বাজারে গণসংযোগ, উঠান বৈঠক ও পথসভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী এদেশের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করেন বলেই এদেশের আপামর জনগন শেখ হাসিনাকে ভালো বাসেন।

গণসংযোগে এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরা আগামী ৭ই জানুয়ারি নৌকা মার্কায় ভোট দিয়ে খাগড়াছড়ি ২৯৮নং আসনটি শেখ হাসিনাকে উপহার দেয়ার আহবান জানান।

গণসংযোগ, উঠানবৈঠক ও পথসভায় কুজেন্দ্রলাল ত্রিপুরা এমপির সফর সঙ্গে ছিলেন খাগড়াছড়ি পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান কংজুরি চৌধুরী, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি কল্যাণ মিত্র বড়ুয়া, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ দিদারুল আলম,জেলা পরিষদ সদস্য জুয়েল চাকমা, আওয়ামী লীগ নেতা উত্তম সরকার প্রমুখ।

এ সময় রামগড় উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ মোস্তফা হোসেন, রামগড় উপজেলা পরিষদ চেয়ারম্যান বিশ্বপ্রদীপ কুমার কারবারি, রামগড় পৌরসভার মেয়র রফিকুল আলম কামাল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দুই নং পাতা ছাড়া ইউপি চেয়ারম্যান কাজী নুরুল আলম আলমগীর, সাবেক ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী, উপজেলা আওয়ামীলীগ, পৌর আওয়ামীলীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ সকল সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী...

খাগড়াছড়ির পর্যটন খাতে যুক্ত হলো নতুন অ্যাডভেঞ্চার

খাগড়াছড়িতে পর্যটকদের ভ্রমণকে আরও রোমাঞ্চকর ও আনন্দময় করতে আজ...

লালদীঘি অগ্রণী ব্যাংকের ভোল্টে ৪ কোটি ৩৮ লাখ টাকা ‘উধাও’

চট্টগ্রামের লালদীঘি জেলা পরিষদ ভবনের দ্বিতীয় তলায় অবস্থিত অগ্রণী...

আরও পড়ুন

পটিয়ায় অপহরণ মামলার ২ আসামি গ্রেপ্তার, ভিকটিম উদ্ধার

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পটিয়া থানা পুলিশ। একই অভিযানে অপহৃত ভিকটিম রেজাউল করিমকে (২৬) উদ্ধার করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেলে...

চকরিয়ায় বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নিহত ৪, আহত ৫

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে লাল সবুজ পরিবহন নামে একটি বাস ও জিপের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। তাদের...

রাষ্ট্রপতি হচ্ছেন মির্জা ফখরুল, বিএনপির মনোনয়নপত্র জমা

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হয়েছে। জাতীয় সংসদে দুই-তৃতীয়াংশের...

রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

দেশের ২৩তম রাষ্ট্রপতি পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হিসেবে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চূড়ান্ত করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুরে সচিবালয়ে জ্যেষ্ঠ...