রবিবার, ১৭ মে ২০২৬

বাস-ট্রেনে নাশকতাকারীদের শাস্তি চায় জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক

বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বাস, ট্রেনে আগুন দিয়ে মানুষ হত্যার ঘটনায় গভীর উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। সেই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন বিশ্বসংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক।

বৃহস্পতিবার প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র।

বাংলাদেশের জাতীয় নির্বাচনের দিন যতই ঘনিয়ে আসছে, সরকার সরকারবিরোধী আন্দোলনকে কেন্দ্র ততই বাড়ছে যাত্রীবাহী বাস ও ট্রেনে নাশকতার ঘটনা। গত মঙ্গলবার আগুন দেওয়া হয় ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে। তিনটি বগিতে লাগা আগুনে মারা যান মা ও শিশুসহ চার জন।

নির্বাচনকে সামনে রেখে যে মোহনগঞ্জ এক্সপ্রেসের ঘটনার মতো নাশকতা চলছে,সাধারণ মানুষকে শিকারে পরিণত করা হচ্ছে, জাতিসংঘ বিষয়টি কিভাবে দেখে? এক সাংবাদিকের এমন প্রশ্নে স্টিফেন ডুজারিক বলেন, `ওই ভয়াবহ অগ্নিকাণ্ডে হতাহতদের জন্য শোক ও তাদের স্বজনদের আমরা সমবেদনা জানাই। আমি মনে করি, এসব নাশকতা উৎসের পূর্ণাঙ্গ তদন্ত করা ও জড়িতদের আইনের আওতায় আনাটা অবশ্যই বাংলাদেশ সরকারের দায়িত্ব।’

২৮ অক্টোবর বিএনপির সরকারবিরোধী আন্দোলন শুরুর পর থেকে এখন পর্যন্ত বাংলাদেশে অগ্নিসংযোগের বিভিন্ন ঘটনায় ৩ শতাধিক যানবাহন ও ১৫টি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়।

ব্রিফিংয়ে বিএনপি নেত্রী খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব মুশফিকুল সজল আনসারি বরাবরের মতোই প্রশ্ন করেন জাতিসংঘ বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাবে কিনা? জবাবে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, `মুশফিক, আমি আগেও আপনার এ প্রশ্নের উত্তর দিয়েছি। আর আপনার প্রশ্নেই আমাদের উত্তর আগেভাগে দেওয়া আছে, সেটি হলো আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানাই। জনগণ যেন কোনো ভয়ভীতি ছাড়াই বাধাহীনভাবে ভোট দিতে পারে। আর অবশ্যই নির্বাচনের পরেও আমাদের কিছু বলার থাকবে, তবে আপাতত আমাদের অবস্থানে কোনো পরিবর্তন হয়নি।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মাথার খুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে দেহবিহীন মানুষের একটি মাথার খুলি উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত শনিবার একই ইউনিয়নের নতুন আশ্রয়ণ এলাকার একটি টিলা থেকে অজ্ঞাতপরিচয় এক...

লামার ইট ভাটার মাটিবাহী ডাম্পার চাপায় যুবকের মৃত্যু

বান্দরবান জেলার লামা উপজেলায় ইটভাটার মাটি বাহী ডাম্পার গাড়ির চাপায় মো.সাইফুল ইসলাম নামের এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) ভোর রাতে উপজেলার ফাইতং ইউনিয়নের...