বুধবার, ২৯ জুলাই ২০২৬

দেশের জনগণ বার বার নৌকায় ভোট দেয়ায় বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ: প্রধানমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের জনগণ বার বার নৌকা মার্কায় ভোট দিয়েছে বলে বাংলাদেশ এখন উন্নয়নশীল দেশ।

বুধবার (২০ ডিসেম্বর) বিকেলে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

এসময় খণ্ড খণ্ড মিছিল নিয়ে আসছেন আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীরা। প্রধানমন্ত্রীর আগমনে সর্বত্র যেন উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভাস্থলে পৌঁছে তিনি জাতীয় পতাকা নেড়ে নেতা-কর্মীদের উৎসাহিত করেন।

শেখ হাসিনা বলেন, সিলেটের মানুষ আমাদের সাথে আছে। সিলেট বিভাগ আমাদের করে দেয়া। জনগণ বারবার নৌকায় ভোট দিচ্ছে বলে দেশের উন্নয়ন হচ্ছে। গ্যাস বিক্রির প্রস্তাবে রাজি না হওয়ায় ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারে নাই। যে কূপে বিএনপি গ্যাস পায় নাই, আওয়ামী লীগ গ্যাস পেয়েছিল। আমরা স্মার্ট বাংলাদেশ তৈরি করার পরিকল্পনা করেছি। আমাদের হারাবার কিছু নেই। এই দেশ স্বাধীন করেছেন আমার বাবা। একটাই লক্ষ্য দেশকে মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তোলা। চা-শ্রমিকের উন্নয়নে কাজ করেছি, তাদের মজুরি বাড়িয়েছি।

তিনি বলেন, আওয়ামী লীগ যখন দেশের মানুষের উন্নয়নে কাজ করে, তখন বিএনপি আগুন দিয়ে তা ধ্বংস করছে। তাদের কোনো মন্যুষত্ব নেই বলে ট্রেন-বাসে আগুন দিয়ে মানুষ হত্যার মতো নির্মম ঘটনা তারা ঘটাতে পারে৷

সিলেটের উন্নয়নকাজ তুলে ধরে শেখ হাসিনা বলেন, খাদ্যের অভাব ঠেকাতে কোনো জমি অনাবাদি রাখা যাবে না৷ গত ১৫ বছরে সম্পন্ন হওয়া বিভিন্ন উন্নয়নকাজের বিস্তারিত তথ্য তুলে ধরে নতুন কিছু প্রকল্প বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন৷

তিনি বলেন, আবার ক্ষমতায় গেলে ঢাকা-সিলেট ছয় লেন হবে৷ সিলেটেও মেট্রোরেল নির্মাণের পরিকল্পনা করা হবে৷ কিন ব্রিজের পাশে নতুন সেতুও নির্মাণ করা হবে৷ এছাড়াও সিলেটে ১০০ বেড সমৃদ্ধ বার্ন ইনস্টিটিউট তৈরি করা হচ্ছে৷ যানজট কমাতে রিংরোড নির্মাণ করা হবে সিলেটে৷

তিনি আরও বলেন, মনোনয়ন বাণিজ্য করতে গিয়ে ২০০৮ সালে নির্বাচনে তাদের ভরাডুবি হয়। আজ তারা বিএনপি-জামায়াত আগুন দিয়ে বাস-ট্রেন পোড়াচ্ছে, মানুষ হত্যা করছে। তাদের নাশকতার শিকারে মানুষ এখন দুর্বিষহ জীবন যাপন করছে।

এ সময় তারেক জিয়ার কঠোর সমালোচনা করে শেখ হাসিনা বলেন, লন্ডন থেকে তার নির্দেশে জ্বালাও পোড়াও করে মানুষ মারছে বিএনপি।

আবারও তিনি বলেন, আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারবে, ভোট দিতে দেবে না; ভোটে বাধা দেয়ার এতো সাহস তারা কোথায় পেয়েছে? তাদের জবাব দিতে হবে৷ লন্ডন থেকে হুকুম আসে আর এখানে কিছু মানুষ আগুন দেয়৷ তাদের মনে রাখা উচিত, আগুন নিয়ে খেললে, সেই আগুনেই তাদের হাত পুড়ে যাবে৷

শেখ হাসিনা বলেন, বিএনপি ভেবেছিলো, দুচারটা গাড়ি পোড়ালেই সরকার পড়ে যাবে৷ আসলে অতভাত দুধ দিয়ে কেউ খায় না৷ দুর্নীতিবাজ, লুটেরা অগ্নিসন্ত্রাস করে, মানুষ মেরে, ভোট বানচাল করতে চায়৷ সেটা করা যাবে না। উন্নয়ন ধরে রাখতে নৌকা মার্কার প্রার্থীদের বিজয়ী করুন।

প্রধানমন্ত্রী বলেন, নৌকা মার্কায় ভোট দিয়ে স্বাধীনতা পেয়েছি, নৌকায় উন্নয়ন হয়েছে তাই আগামী নির্বাচনে আপনারা ওয়াদা করেন নৌকা মার্কায় ভোট দেবেন। এসময় নেতাকর্মীরা নৌকা নৌকা বলে ওয়াদা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব...

আকবরশাহে বাসা থেকে চুরি: ১০ ভরি স্বর্ণ উদ্ধার, দুইজন গ্রেপ্তার

চট্টগ্রাম মহানগরের আকবরশাহ থানাধীন বিশ্ব কলোনি এলাকায় একটি বাসা...

দেশীয় প্রযুক্তির অক্সিজেন মেশিন তৈরিকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

দেশীয় প্রযুক্তিতে তৈরি ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের...

আরও পড়ুন

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...

বোয়ালখালীতে জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার শাকপুরার ইউনিয়নের ঘোষখীল গ্রামে জায়গা জমির বিরোধের জেরে ছোট ভাইয়ের আঘাতে বড় ভাই নিহত হয়েছেন। নিহত নেজাম উদ্দিন (৪৫) ঘোষখীল গ্রামের...

হালিশহরে গামছা পেঁচিয়ে সাত বছরের শিশুকে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড

চট্টগ্রাম নগরীর হালিশহর থানা এলাকায় গামছা দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে সাত বছরের শিশু মাহফুজকে হত্যা মামলায় আসামি মো. আল আমিন নামে এক যুবককে মৃত্যুদণ্ড...

সেবাপ্রত্যাশীদের প্রতিটি অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ব্যবস্থা নেওয়া হচ্ছে: সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরবাসীর অভিযোগ ও সমস্যার দ্রুত সমাধানের মাধ্যমে জনবান্ধব পুলিশিং নিশ্চিত করতে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নিরলস কাজ করছে বলে জানিয়েছেন সিএমপি কমিশনার হাসান...