বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

খাগড়াছড়িতে নৌকা প্রার্থীর প্রচারণা শুরু

পাহাড়ি এলাকায় পথসভা ও গণসংযোগ

শংকর চৌধুরী, খাগড়াছড়ি

টানা তৃতীয় বারের মত বিজয় নিশ্চিত করতে খাগড়াছড়িতে নির্বাচনী প্রচারণা শুরু করেছে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ১১ টায় জেলা সদরের বেতছড়িমুখ এলাকায় নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগের মাধ্যমে প্রচারনা শুরু করেন তিনি।

ইটছড়ি, মাইসছড়ি ৩নং ক্যায়াংঘাট উচ্চ বিদ্যালয় মাঠ ও মহালছড়ি বাজারসহ বিভিন্ন এলাকায় আয়োজিত পথসভায় আওয়ামী লীগ সরকারের বাস্তবায়িত দৃশ্যমান বিভিন্ন প্রকল্প ও উন্নয়নের কথা তুলে ধরে বক্তব্য রাখেন, নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা।

মহালছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মহালছড়ি ১নং ইউপি চেয়ারম্যান রতন কুমার শীলের সভাপতিত্বে এবং উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের সঞ্চলনায় অনুষ্ঠিত পথসভায়, মাইসছড়ি ৩নং ক্যায়াংঘাট ইউপি চেয়ারম্যান রুপেন্দু দেওয়ান, ২৯৮ নং খাগড়াছড়ি আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক চাইথো অং মারমা, সদস্য সচিব ও পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।

পথসভায় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য কল্যাণ মিত্র বড়ুয়া, মংক্যচিং চৌধুরী,তপন কান্তি দে, এম এ জব্বার, শুভ মঙ্গল চাকমা, মো. ছালেহ আহম্মদ, দিদারুল আলম, সুনীল চাকমা, মহিলা আওয়ামীলীগ ও যুব মহিলালীগের সভানেত্রীসহ এলাকার হেডম্যান কার্বারিরা এতে অংশ নেয়।

স্থানীয় বাসিন্দারা ডাক-ঢোল বাজিয়ে নৌকার প্রার্থী কুজেন্দ্র লাল ত্রিপুরা ও পথসভা অংশগ্রহণকারিদের বরণ করে নেন। এসময় পাহাড়ের শান্তি-সম্প্রীতি ও উন্নয়নের মার্কা নৌকা নৌকা নৌকা আর বিভিন্ন স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো এলাকা।

এবার খাগড়াছড়িতে ভোটের মাঠে সংসদ সদস্য হওয়ার আশায় আলোচনার মাঠে ৫ প্রার্থীর থেকে জাকের পার্টির প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করায় বর্তমানে প্রতিদ্বন্দ্বীতার মাঠে লড়ছে, আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা (নৌকা), জাতীয় পার্টির মিথিলা রোয়াজা (লাঙ্গল), তৃণমূল বিএনপির উশ্যেপ্রু মারমা (সোনালী আঁশ) ও ন্যাশনাল পিপলস পার্টির প্রার্থী মোঃ মোস্তফা (আম) প্রতীক নিয়ে।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, খাগড়াছড়ি ২৯৮ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৫ হাজার ৩৪৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৬২ হাজার ৬১ জন এবং মহিলা ভোটার ২ লাখ ৫৩ হাজার ২৮৫ জন। গত বারের চেয়ে এবার ভোটার বেড়েছে ৭৩ হাজার ৬০৩ জন।

নির্বাচনী প্রচার-প্রচারনা ১৮ ডিসেম্বর থেকে শুরু হয়ে আগামী ২০২৪ সালের ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৭ জানুয়ারি একযোগে সারাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...