রবিবার, ১৭ মে ২০২৬

‘ঈগল মার্কায় ভোট দেন, সাতকানিয়া বদলে দিব’

সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় স্বতন্ত্র প্রার্থী মোতালেব

সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া প্রতিনিধি

চট্টগ্রাম-১৫ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদ প্রার্থী আবদুল মোতালেব সিআইপি বলেছেন, আওয়ামীলীগ সরকার শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামোসহ দেশের সর্বক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধন করেছেন। দেশের অন্যান্য স্থানের মত সাতকানিয়ায় উন্নয়ন কার্যক্রম এখনও দৃশ্যমান হয়নি। আমাকে ঈগল মার্কায় ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করলে উন্নয়নের মাধ্যমে সাতকানিয়ার চেহারা পাল্টে দিব।

আজ মঙ্গলবার সাতকানিয়ার কয়েকটি ইউনিয়নে গণসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন।

মোতালেব সাতকানিয়া উপজেলার বিভিন্ন স্থানে দিনব্যাপী নির্বাচনী প্রচারণা চালিয়েছেন। এরই অংশ হিসেবে সকাল ১০টার দিকে উপজেলার কাঞ্চনা জোটপুকুরিয়া বাজার, ফুলতলা, লতা পীরের বাজার, ঘোষের ঘাটা, উত্তর কাঞ্চনায় গণসাক্ষাৎকার, দুপুর ২টায় আমিলাইশ ইউনিয়নের ব্রীজের গোড়া, ডলু কূল হয়ে ব্যাংক মাঠে গণসংযোগ, বকাল ৩টায় খোদারহাট বাজার ও বিকাল সাড়ে ৩টায় একই ইউনিয়নের সরওয়ার বাজারে পথসভা করা হয়েছে। বিকেল ৪ টায় চরতি ইউনিয়নের কাটাখালি ব্রীজ, মফজলের দোকান, খতিবের হাট, দূরদূরী বোর্ড অফিস, তালগাঁও সেন্টার, ঈশ্বর বাবুর হাট, আধার মার্কেট, সুঁইপুরা ও মনু ফকিরহাটসহ চরতি ইউনিয়নে ৪টি পথসভা করা হয়। এম এ মোতালেবের সাতকানিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির ব্যবস্থাপনায় এ কর্মসূচিগুলো পালিত হয়।

পথসভা ও গণসংযোগের সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মোতালেবের প্রধান নির্বাচন সমন্বয়কারী ডা.আ.ম.ম মিনহাজুর রহমান, সাতাকানিয়া উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান এডভোকেট আহমদ সাইফুদ্দিন সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি এডভোকেট প্রদীপ কুমার চৌধুরী, যুগ্ম সম্পাদক ফয়েজ আহমদ লিটন, হোসেন কবির, সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান, সম্পাদকমন্ডলীর সদস্য নজরুল সিকদার, পৌর আওয়ামীলীগ সাধারণ সম্পাদক এ কে এম আসাদ, চেয়ারম্যান রমজান আলী, চেয়ারম্যান আবু সালেহ, চেয়ারম্যান মোজাম্মেল হক, আমিলাইশ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক মো. আবদুল করিম, চরতী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. মোস্তাকিম চৌধুরী ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলামসহ। এসময় স্থানীয়, উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংঠনসমূহের নেতৃবৃন্দ ছাড়াও সর্বস্তরের ভোটারগণ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

আরও পড়ুন

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০টির মতো দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ।শনিবার (১৬ মে) উপজেলার পাইন্দং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পেলাগাজীর...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...