রবিবার, ১৭ মে ২০২৬

গন্তব্যের উদ্দেশ্যে ছেড়েছে নির্বাচনি ট্রেন

নিজস্ব প্রতিবেদক

মনোনয়নের ঝুটঝামেলা শেষ, উৎসবের মধ্য দিয়ে প্রতীক বরাদ্দও হয়ে গেলো, এখন প্রচারের উৎসব শুরু হয়েছে। এদিকে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে সর্বশেষ নির্বাচন কমিশনার বলেছেন, নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হবে কিনা সেটা ভোটের পরই বুঝা যাবে। সে নিয়ে এখনই মন্তব্য করার সুযোগ নেই। তবে দৃশ্যত তাদের প্রতিটা কর্মকাণ্ড এখন পর্যন্ত নিরপেক্ষ বলে দাবি সাবেক কমিশনারদের। রাজনীতিবিদ ও বিশ্লেষকরা বলছেন, যারা নির্বাচনে এলেন না তারাও বুঝতে পারবেন কী ভুল তারা করেছেন।

নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘আন্তর্জাতিকভাবে নির্বাচনটা সুন্দর হোক, সুষ্ঠু হোক, বহির্বিশ্বেও নির্বাচনটা একটা ভালো গ্রহণযোগ্যতা পাক, সেই প্রত্যাশা সবার মতো আমাদেরও আছে। কিন্তু আমরা আমাদের তরফ থেকে নির্বাচনটাকে ফ্রি, ফেয়ার এবং পিসফুল এই তিনটা জিনিসের ওপর আমরা খুব জোর দিয়েছি।’

নির্বাচনের সব কাজই মোটামোটি সম্পাদন হয়েছে, এখন কেবল বাস্তবায়ন উল্লেখ করে মো শাহনেওয়ার, সাবেক নির্বাচন কমিশনার বলেন, ‘নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে কাজ করে চলেছে। প্রাক নির্বাচন কাজগুলো নিরপেক্ষতার মধ্য দিয়ে সম্পাদন করেছে। বাকীটা ভোটের পর বুঝা যাবে। তবে তারা বারবার নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন করার আশ্বাস দিচ্ছেন, জনগণের উচিত হবে ভোটকেন্দ্রে যাওয়া এবং নিজেদের অধিকার অনুযায়ী ভোট দেওয়ার সুযোগটা নেওয়া।’

নিরাপত্তাবিশ্লেষক লে জে (অব) আব্দুর রশীদ বলেন, ‘পুরোবিশ্ব এবার বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। এবার যুক্তরাষ্ট্র স্যাংশনের কথা বলে বিষয়টিকে অনেক বেশি আলোচনায় নিয়ে এসেছে। নিয়ম মেনে সুষ্ঠুভাবে সব সম্পাদিত হতে দেখে বিদেশি পর্যবেক্ষণরা ইতোমধ্যে আশ্বস্ত হয়েছে বলে আমাদের বিশ্বাস। এবং আগামীতে সব সমালোচনা দুরে ঠেলে দিয়ে অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে সক্ষম হবে নির্বাচন কমিশন সেটাই প্রত্যাশা।’

ট্রেনে যারা উঠেননি তারা ভুল করেছেন উল্লেখ করে সুভাষ সিংহ রায় বলেন, ‘নির্বাচনকে ঘিরে বহুদিন পর উৎসবমুখর পরিবেশ দেখা যাচ্ছে সারা দেশে। এবারের নির্বাচনে অনেক জনপ্রিয় ব্যক্তিত্ব প্রার্থী হওয়ায় আগ্রহ বেড়েছে। তরুণদের উপস্থিতিতে সেটা চোখে পড়ার মতো উৎসব হয়ে উঠবে। জনগণের অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশেই হচ্ছে নির্বাচন, কোন দল এলো, না এলো সেটা গুরুত্বপূর্ণ নয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

আরও পড়ুন

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

মেয়েদের শিক্ষা স্নাতক পর্যন্ত ফ্রি করবো: প্রধানমন্ত্রী

নারী শিক্ষা প্রসঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশনেত্রী খালেদা জিয়ার সেই কর্মসূচিকে আমরা আরও এগিয়ে নিয়ে যাবো এবং ইনশাআল্লাহ আমরা এই যে মেয়েদের শিক্ষা...

রামগড়ে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফের ৩ সন্ত্রাসী আটক, অস্ত্র উদ্ধার

খাগড়াছড়ির রামগড়ে একটি বিশেষ সামরিক অভিযানে পাহাড়ের আঞ্চলিক সশস্ত্র সংগঠন ইউপিডিএফ-এর এক কালেক্টরসহ তিন সন্ত্রাসীকে আটক করেছে সেনাবাহিনী।এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগান, গ্রেপ্তার ১৯

চট্টগ্রামে জমিয়তুল ফালাহ মসজিদ মাঠে সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের জানাজা শেষে মিছিল-স্লোগানের ঘটনায় ১৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তারা কার্যক্রম নিষিদ্ধ...