রবিবার, ১৭ মে ২০২৬

রেলের নিরাপত্তায় যুক্ত হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর ২৭০০ সদস্য: রেলমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, রেলের নিরাপত্তায় তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আইনশৃঙ্খলা বাহিনীর ২৭০০ জন সদস্য চেয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইতোমধ্যে সেটির অনুমোদনও দিয়েছে।

মঙ্গলবার (১৯ ডিসেম্বর) রেলভবনে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আশা করছি আমরা দুই একদিনের মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর এই সদস্যদের পেয়ে যাবো। এছাড়া রেললাইন ও স্টেশন এলাকার থানা ও স্থানীয় প্রশাসনও ট্রেনের নিরাপত্তা প্রদান করবে। ট্রেন বন্ধ হবে না। নিরাপত্তা বাড়িয়ে চলাচল করবে।

নূরুল ইসলাম সুজন বলেন, যখনই রাজনৈতিক কর্মসূচি দিচ্ছে তখনই সহিংসতার ঘটনা ঘটছে। তারা কর্মসূচি না দিলে তো সহিংসতার ঘটনা ঘটছে না। তারা কর্মসূচি দিচ্ছে তারা মনে করছে রেল চলাচল বন্ধ করতে পারলে তাদের কর্মসূচি বাস্তবায়ন হলো।

এসময় রেলমন্ত্রী বলেন, কালুরঘাট থেকে কক্সবাজার পর্যন্ত রেল চলাচল নাশকতার ঝুঁকিতে আছে। অনেক জায়গায় যন্ত্রাংশ তুলে ফেলেছে। চুরির কথা বলা হচ্ছে; কিন্তু এটি ঝুঁকি। প্রত্যেকের সহযোগিতা চাই। রেলকে সন্ত্রাসী কর্মকাণ্ডের মধ্যে ফেলে বড় ধরনের হুমকি তৈরি করছে, এটি গ্রহণযোগ্য না। এটি ফৌজদারি অপরাধ। এরইমধ্যে কিছু তথ্য পাওয়া গেছে। পূর্ণাঙ্গ তদন্ত শেষে জানাবো। রেল চলাচল নিরাপদ রাখতে এসময় তিনি সকলের সহযোগিতা চান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

আরও পড়ুন

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম পরিদর্শন করেছেন তিন প্রতিমন্ত্রী।শনিবার (১৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী রাজীব আহসান, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে এবং চলমান কার্যক্রম সফল হলে আগামী ডিসেম্বরের মধ্যে নগরীর ৮০ থেকে ৯০ শতাংশ জলাবদ্ধতা কমে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। এ লক্ষ্যে বেসরকারি...

নতুন কুঁড়ি স্পোর্টস চট্টগ্রাম আঞ্চলিক পর্বের উদ্বোধন রোববার

যুব ও ক্রীড়া মন্ত্রনালয় আয়োজিত "নতুন কুঁড়ি স্পোর্টস" এর তিনদিন ব্যাপি চট্টগ্রাম আঞ্চলিক পর্ব শুরু হচ্ছে আগামীকাল রোববার। সকাল সাড়ে ৯ টায় চট্টগ্রাম জেলা...