রবিবার, ১৭ মে ২০২৬

বাংলাদেশে ‘আরব বসন্ত’ ঘটাতে পারে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক

ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উসকানিমূলক কর্মকাণ্ডের সরাসরি সম্পর্ক রয়েছে বলে আবারও দাবি করেছে রাশিয়া। দেশটি বলছে, বাংলাদেশে নির্বাচনের পর ‘আরব বসন্ত’ ঘটাতে পারে যুক্তরাষ্ট্র।

১৫ ডিসেম্বর এ বিষয়ে বিবৃতি দিয়েছেন রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক মুখপাত্র মারিয়া জাখারোভা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস এ খবর দিয়েছে।

মারিয়া জাখারোভা তাঁর বিবৃতিতে বলেন, ‘গত ১২-১৩ ডিসেম্বর বাংলাদেশে সরকারবিরোধীরা রাস্তাঘাট অবরোধ করে, যানবাহনে আগুন ধরিয়ে দেয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়। আমরা এসব ঘটনার সঙ্গে ঢাকায় পশ্চিমা কূটনৈতিক মিশনগুলোর, বিশেষ করে মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের উসকানিমূলক কর্মকাণ্ডের প্রত্যক্ষ সম্পর্ক লক্ষ করছি।’

মারিয়া জাখারোভা আরও বলেন, ‘জনগণের ভোটের ফলাফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তের’ মতো করে বাংলাদেশকে আরও অস্থিতিশীল করার চেষ্টা করা হতে পারে।’

মারিয়া জাখারোভার বক্তব্য অনুসারে, এমন আশঙ্কার গুরুতর ভিত্তি রয়েছে যে আগামী সপ্তাহগুলোয় ‘পশ্চিমা শক্তিগুলোর পক্ষে অসুবিধাজনক’ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে নানা রকমের অবরোধ আরোপ করা হতে পারে। তিনি বলেন, ‘বাংলাদেশের শিল্প খাতের গুরুত্বপূর্ণ অংশগুলোর ওপর আঘাত আসতে পারে; সেই সঙ্গে কিছু সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচনে নাগরিকদের গণতান্ত্রিক রায় প্রদানে বাধাদানের তথ্যপ্রমাণহীন অভিযোগ তুলে পদক্ষেপ নেওয়া হতে পারে।’

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত হবে, এমন সম্ভাবনা কম। বিবৃতির শেষে তিনি বলেন, ‘তবে আমরা নিশ্চিতভাবে মনে করি, বাইরের শক্তিগুলোর সব ষড়যন্ত্র সত্ত্বেও বাংলাদেশের রাষ্ট্রক্ষমতার বিষয়টির সুরাহা হবে দেশটির বন্ধুপ্রতিম জনগণের দ্বারাই, অন্য কোনো শক্তির দ্বারা নয়।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: এসপি মাসুদ আলম

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, রাউজান ও...

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম...

প্রধানমন্ত্রীর সঙ্গে সম্পাদক পরিষদ নেতাদের বৈঠক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন সম্পাদক পরিষদের নেতারা।...

আনোয়ারা সার্কেলে নতুন এএসপি মাহমুদুল হাসানের যোগদান

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায়...

ফটিকছড়িতে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

চট্টগ্রামের ফটিকছড়িতে অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক...

আরও পড়ুন

সন্ত্রাসীদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি: এসপি মাসুদ আলম

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম বলেছেন, রাউজান ও আশপাশের এলাকায় টার্গেট কিলিং, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধে কাজ করা হচ্ছে। তবে কোনো পদক্ষেপ নেওয়ার...

ঈদুল আজহার তারিখ ঘোষণা করলো বিশ্বের বৃহৎ মুসলিম দেশ

পবিত্র ঈদুল আজহার তারিখ ঘোষণা করেছে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়া। রোববার সন্ধ্যার দিকে দেশটির ধর্ম মন্ত্রণালয় দেশটিতে জিলহজ মাস শুরু ও পবিত্র ঈদুল...

বান্দরবানে অগ্নিকাণ্ডে ৫০টি দোকানপাট ও বসতঘর ক্ষতিগ্রস্ত

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার বাঘমারা বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০টির মতো দোকান ও বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে অন্তত কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...