বুধবার, ১২ আগস্ট ২০২৬

জাতীয় পার্টির সঙ্গে আমাদের সমঝোতা আছে: কাদের

চট্টগ্রাম নিউজ ডটকম

জোটের শরিকদের ও জাতীয় পার্টিকে কতটি আসন ছাড় দেওয়া হচ্ছে সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলেননি আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি শুধু বলেছেন, বিকেল ৪টার মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে।

রোববার (১৭ ডিসেম্বর) দুপুর ১২টায় রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, এখন ১২টা বাজে, ৪টা পর্যন্ত অপেক্ষা করেন। এই সময়ের মধ্যে কোথাও যদি রদবদল (আসন ছাড় দেওয়া) হয়, তাহলে হয়ে যাবে। ৪ ঘণ্টা অপেক্ষা করবেন না? ধৈর্য ধরেন।

তিনি বলেন, জাতীয় পার্টির সঙ্গে আমাদের সমঝোতা আছে। এখানে কোনো প্রকার অশোভন পরিস্থিতি সৃষ্টি হয়নি। আমরা তাদের সঙ্গে বসে শুধু আসন ভাগাভাগির বিষয় নয়, বিএনপি নির্বাচন প্রতিরোধ করার যে ডাক দিয়েছে, এই পরিস্থিতি আমাদের সমমনা সবার ঐক্য থাকা দরকার- এসব নিয়েও আলোচনা করেছি।

আমরা তাদেরকে একটি নির্দিষ্ট পরিমাণ আসন ছাড় দিতে চেয়েছি। তবে তারা আরও বেশি আসন চায়। সেটা চাইতেই পারে। বিকেল ৪টার মধ্যে সব পরিষ্কার হয়ে যাবে। এই সময়ের মধ্যে পরিবর্তন আসতেও পারে।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচনের কথা কোন মুখে বলে? কোন নির্বাচন তারা সুষ্ঠু করেছে? মাগুরা মার্কা নির্বাচন তো তাদের সৃষ্টি। এই বাংলাদেশে আওয়ামী লীগ সরকারই শান্তিপূর্ণভাবে শেখ হাসিনার নেতৃত্বে ক্ষমতা হস্তান্তর করেছে। আর কেউ শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করেনি।

এটাই আমাদের ইতিহাস। এই দেশে আওয়ামী লীগই প্রথম প্রধানমন্ত্রীর অফিস থেকে নির্বাচন কমিশনকে বিচ্ছিন্ন করে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলেছে। সেই স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হচ্ছে। এতে তাদের (বিএনপি) গাত্রদাহ হচ্ছে কেন?

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খানের উদ্দেশে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, আপনি পৃথিবীর একটা দেশ দেখান, যেখানে সরকার পদত্যাগ করে নির্বাচিত হয়েছে।

এমনটি কোথাও নেই, আপনি কোথা থেকে এটি আবিষ্কার করলেন। তারপর তিনি বিজয় দিবসকে উপহাস করে পরাজয় দিবস বলেছেন। আরে পরাজয় তো আপনাদের আর জামায়াতের।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, মির্জা আজম প্রমুখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...