বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

৫৩ বছরের বাংলাদেশ বিশ্বের উদীয়মান অর্থনৈতিক শক্তি

নিজস্ব প্রতিবেদক

স্বাধীনতার ৫৩ বছরে বাংলাদেশে কমেছে দারিদ্র্যের হার। গড় আয়ু, মাথাপিছু আয় বৃদ্ধি ছাড়াও অর্থনীতির নানা সূচকে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে দেশ। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এরইমধ্যে জানিয়েছেন, ২০৪১ সাল নাগাদ উন্নত দেশ গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের। আর অর্থনীতিবিদরা বলছেন, সামনের বছর থেকে ধনী-দরিদ্র বৈষম্য ও দুর্নীতি কমানোই বড় চ্যালেঞ্জ। 

যদিও করোনা মহামারি আর ইউক্রেন-রাশিয়া যুদ্ধের মতো বৈশ্বিক সংকট সামাল দিতে হিমশিম উন্নত দেশগুলোও। তবে এসব মোকাবিলা করে অর্থনৈতিক অগ্রযাত্রা ঠিকই ধরে রেখেছে বাংলাদেশ।

এম এ মান্নান বলেন, ‘আমরা ৪১ সালের মধ্যে উন্নত দেশের কাতারে যাওয়ার পরিকল্পনা করেছি। এরই মধ্যে আমরা দরিদ্রতা, শিক্ষার হার, শিশুমৃত্যু কমানোসহ অনেক কিছুতেই সাফল্য পেয়েছি। তবে এই ধারা অব্যাহত রাখতে হিংসা ও ধ্বংসের রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে।’

কোথা থেকে শুরু

১৯৭১ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ ছিল দক্ষিণ এশিয়ার দরিদ্র দেশগুলোর মধ্যে অন্যতম। নানা সময়ে বাংলাদেশকে তলাবিহীন ঝুড়ি হিসেবে চিন্হিত করা হয়েছে। বঙ্গবন্ধুর নানা উদ্যোগে বিজয়ের মাত্র সাড়ে তিন বছরে মাথাপিছু আয় ৯৪ থেকে ২৭৮ ডলারে উন্নীত হয়। জিডিপি প্রবৃদ্ধি ছাড়ায় নয় শতাংশ। বিজয়ের ৫৩ বছরে মাথাপিছু আয় বেড়ে দুই হাজার ৭৬৫ ডলার। মোট জাতীয় উৎপাদনের লক্ষ্য ৭ দশমিক ৫ শূন্য শতাংশ।

সেখান থেকে শুরু করে দেশ এখন ধারাবাহিক উন্নয়নের পথে। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। পদ্মা সেতু, বিমানবন্দরের থার্ড টার্মিনাল, টানেলসহ অত্যাধুনিক অবকাঠামো নির্মাণ শেষে মেট্রোরেলের যুগে বাংলাদেশ।

অর্থনীতিবিদরা বলছেন, আর্থ-সামাজিক খাতে উন্নতি করেছে দেশ। তবে ব্যক্তিগত দুর্নীতিই উন্নয়নের বড় বাধা। অর্থনীতিবিদ ও উন্নয়ন চিন্তাবিদ ড. কাজী খলীকুজ্জমান আহমদ বলেন, ‘আমরা গত এক দশকে অর্থনীতির বেশ কিছু সূচকেই এগিয়ে গেছি। অনেকটা ঠিক পথে আছি। সবাই যদি ব্যক্তি স্বার্থের বাইরে গিয়ে দেশের স্বার্থকে গুরুত্ব দেয় তাহলে আমরা আরও বেশি শক্তিশালী অর্থনীতির ভিত তৈরি করতে পারব।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...