বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

চান্দগাঁওয়ে বিদেশি পিস্তল ও গুলিসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর চান্দগাঁওয়ে অভিযান চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি সহ হায়দার আলী (২৬) নামের একজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেল ৪.৫৫ টায় চান্দগাঁও থানাধীন ১৪ নং গ্যারেজের পূর্ব পাশে হাজী আবদুল লতিফ জামে মসজিদ সামনে থেকে তাকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি চট্টগ্রাম কর্ণফুলী থানাধীন শিকলবাহা ২ নং ওয়ার্ডের মিয়াজি বাড়ির মৃত মোঃ শফি’র ছেলে। বর্তমানে চান্দগাঁও থানাধীন, মোহরা এলাকার ডলির মায়ের কলোনীতে বসবাস করে বলে পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানা যায়।

বিজ্ঞপ্তিতে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের উপপরিদর্শক শরীফ উদ্দিন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার সহ অদ্য ৪.৫৫ মিনিটে চান্দগাঁও থানাধীন ১৪ নং গ্যারেজের পূর্ব পাশে হাজী আবদুল লতিফ জামে মসজিদ সামনে চেক পোট চলাকালীন একজন ব্যক্তিকে তল্লাশি করলে তার পরিহিত প্যান্টের কোমরে পিছনে লুকানো অবস্থায় ১ টি বিদেশি পিস্তল ও ২ রাউন্ড গুলি সহ হায়দার আলীকে আটক করে।

বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, আটককৃত হায়দার আলী’র বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, মাদক, ছিনতাই সহ মোট ৮ টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি জানায়, তার কাছ থেকে উদ্ধার করা অবৈধ অস্ত্রটি মহাসড়কে ডাকাতি সহ কক্সবাজার চট্টগ্রাম রোডে মাদক পাচারের সময় ব্যবহার করে থাকে। আটককৃত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।বুধবার (১২ আগস্ট) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম...