বুধবার, ১২ আগস্ট ২০২৬

উন্নত বাংলাদেশ গড়তে আ.লীগের কোনো বিকল্প নেই: পররাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রাম নিউজ ডটকম

একটি আত্মমর্যাদাসম্পন্ন উন্নত বাংলাদেশ গড়তে আওয়ামী লীগের কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

শুক্রবার (১৫ ডিসেম্বর) সিলেট মহানগরীর এক হোটেলে মহানগর ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

আব্দুল মোমেন বলেন, শেখ হাসিনাকে পুনরায় প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করতে ছাত্রলীগকে ভ্যানগার্ড হিসেবে মুখ্য ভূমিকা পালন করতে হবে। কারণ, ছাত্রলীগ হচ্ছে আওয়ামী লীগের শক্তি। ছাত্রলীগ মানেই আওয়ামী লীগ।

অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, একাত্তরের যুদ্ধাপরাধী ও বঙ্গবন্ধুর হত্যাকারী যারা এখনও বিচারের আওতায় আসেনি তাদের বিচারের মুখোমুখি করা হবে।

আওয়ামী লীগ স্বাধীনতা এনেছে, গণতন্ত্র এনেছে। এখন সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আবার ক্ষমতায় এসে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত করবে।

নির্বাচনে মাঠপর্যায়ে প্রচার ও ভোটারদের নির্বাচনমুখী করতে ছাত্রলীগের সহযোগিতা চান পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র মো. আনোয়ারুজ্জামান চৌধুরী।

সভায় আরও বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক বিধান কুমার সাহা।

সিলেট মহানগর ছাত্রলীগ সভাপতি কিশোওয়ার জাহান সৌরভের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক নাঈম আহমেদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন পররাষ্ট্রমন্ত্রীর সহধর্মিণী ও মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান সেলিনা মোমেন, জেলা আওয়ামী লীগের ত্রাণবিষয়ক সম্পাদক ইফতার হোসেন পিয়ার, জেলা মহিলা আওয়ামী লীগের হেলেন আহমদ, সাবেক ছাত্রনেতা ইলিয়াছুর রহমান ইলিয়াস, জাহিদ সারওয়ার সবুজ, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি রাহাত তরফদার, সাবেক সাধারণ সম্পাদক এমরুল হাসান প্রমুখ।

সভায় বক্তারা আগামী ২০ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট সফর ও আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারাভিযান সফল করতে ছাত্রলীগকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...