বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

রামুতে ৯০ কোটি টাকার আইসসহ জব্দ, আটক ২

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের রামুতে একটি লবণবোঝাই ট্রাক থেকে ১৮ কেজি ২০০ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) দুজনকে আটক করেছে বিজিবি। উদ্ধারকৃত আইসের আনুমানিক বাজার মূল্য ৯০ কোটি টাকা।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১২টার দিকে মরিচ্যা চেকপোস্ট থেকে এসব আইস উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন- টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের নোয়াখালিয়া পাড়ার আজিজুর রহমানের ছেলে মো. কেফায়েত উল্লাহ (৩৮) ও টেকনাফ সদর ইউনিয়নের মহেশখালিয়া পাড়ার আবু বকরের ছেলে মো. হারুন (২৩)।

শুক্রবার (১৫ ডিসেম্বর) বিকেলে এক সংবাদ সম্মেলনে বিজিবির রামু-৩০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ওয়াহিদুজ্জামান তানজিদ এসব তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার রাতে টেকনাফ থেকে ছেড়ে আসা একটি লবণবাহী ট্রাক মরিচ্যা চেকপোস্টে থামানো হয়। চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ হলে পরবর্তী সময়ে ওই ট্রাকটির লবণের কিছু অংশ সরালে বেরিয়ে আসে আইসের প্যাকেট। ১৭টি প্যাকেটে মোড়ানো মোট ১৮ কেজি ২০ গ্রাম আইস উদ্ধার করা হয়। যার বর্তমান বাজারমূল্য ৯০ কোটি টাকা।

তিনি আরও বলেন, আটক হেলপারকে নিয়ে আইসের মালিকের বাড়ি টেকনাফের সাবরাংয়ে অভিযান চালানো হয়। সেখান থেকে নগদ অর্থ, পাসপোর্ট ও মোবাইল জব্দ করা হয়। আইসের দ্বিতীয় বৃহত্তম এই চালানটি ঢাকার উদ্দেশে যাচ্ছিল।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...