বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

সাম্রাজ্যবাদী শক্তি রুখে দেয়ার আহ্বান শিল্পী সমাজের

নিজস্ব প্রতিবেদক

তরুণ প্রজন্মের প্রতি সাম্রাজ্যবাদী শক্তি রুখে দেয়ার আহ্বান জানিয়েছে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ।

শুক্রবার(১৫ ডিসেম্বর)  সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্র(টিএসসি) পায়রা আয়োজিত সাম্রাজ্যবাদ বিরোধী চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা এই আহ্বান জানান।

”দেশ আমার, সিদ্ধান্ত আমার, নির্ভয়ে চলো বাংলাদেশ” শ্লোগান নিয়ে সাম্রাজ্যবাদ বিরোধী চিত্র প্রদর্শনীর আয়োজন করে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পীসমাজ। তাদের সাথে সহযোগিতায় রয়েছে ক্যাম্পেইন এডভোকেসি প্রোগ্রাম।

প্রোগ্রামের শুরুতে জাতীয় সঙ্গীত গাওয়া হয়। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার মুক্তিযোদ্ধাদের হাতে পতাকা তুলে দেন। এরপর উপস্থিত মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজের সদস্য সচিব অধ্যাপক নিসার হোসেনের হাতে পতাকা তুলে দেন।

উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে অধ্যাপক নিসার হোসেন বলেন, বাংলাদেশের শিল্পী সমাজ সব সময়ই অন্যায় অনিয়মের বিরুদ্ধে কাজ করছে। সাম্প্রতিক সময়ে সাম্রাজ্যবাদী শক্তি আবারো মাথা ছাড়া দিয়ে দেশের শাসন ব্যবস্থাকে অস্থিতিশীল করতে চাচ্ছে। সেই জন্য আমরা আবারো একত্রিত হয়েছি।

তিনি বলেন, সব জায়গায় থেকে আমাদের মানুষকে সচেতন করতে হবে,সর্ব মহলের মানুষকে সচেতন করতে হবে। যাতে আমরা মুক্তিযুদ্ধের জায়গাটাকে জলাঞ্জলি না দেয়।

ঢাবি নীল দলের শিক্ষকদের পক্ষ থেকে সংহতি জানিয়ে দেয়া বক্তব্য অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার বলেন, আজ যারা মানবতার কথা বলে, গণতন্ত্রের কথা তারা সারা বিশ্বের মানুষকে অত্যাচারের পক্ষে কাজ করেছে, সেই ইতিহাস তাদের রয়েছে। তাদের নিজেদের দেশের মানবাধিকারের কথা বলি, তাদের দেশে মত প্রকাশের স্বাধীনতার কথা যদি বলি। তাদের জনগণ যদি তাতে ভোট দেন। তার পার্সেন্টেজ কত হবে তা ভাববার বিষয় রয়েছে। তাদের নিজেদের দেশে মানবাধিকারের প্রশ্ন রয়েছে। সেখানে তারা বহির্বিশ্বে এসে মানবাধিকারের কথা বলে।

তিনি আরো বলেন, বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রাক্কালে তাদের যেই পদক্ষেপ, তা সত্যিই আমাদের ভাবায়। মার্কিন সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সব সময়ই সকল দেশের শিল্পী সমাজ এগিয়ে এসেছে। বাংলাদেশেও এই উদ্যাোগে জন্য দেশের শিল্পী সমাজকে ধন্যবাদ জ্ঞাপন করেন তিনি।

মুক্তিযোদ্ধা জহির উদ্দিন জালাল বলেন, বাংলাদেশ যখন স্বাধীনতা সূর্য দেখছিলো, ঠিক তখনই সাম্রাজ্যবাদী শক্তি আমেরিকা সপ্তম নৌ-বহর পাঠিয়েছিলো স্বাধীনতাকে বাধাগ্রস্ত করার জন্য। আজকে দেখতে পাচ্ছি মার্কিন সাম্রাজ্যবাদ বিভিন্ন দেশে মুসলিমদের ওপর গণহত্যা চালিয়েছে। এখন তারা আবার বাংলাদেশের ওপর চোখ ফেলেছে। আজকে সাম্রাজ্যবাদ বিরোধী শিল্পী সমাজ যেই চিত্র তুলে ধরেছে, এই রকম চিত্র মুক্তিযুদ্ধের সময় আমাদের অনুপ্রাণিত করতো।

শিক্ষার্থীদের প্রতি মুক্তিযোদ্ধা আহসানুল হক মিনু বলেন, আমরা যুদ্ধ করেছিলাম ১৯৭১সালে,তোমরা যুদ্ধ করবে এই ২৩তারিখে। যারা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে যেতে বাধা প্রদান করে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে তোমরা, দেশের সাধারণ মানুষের পক্ষে দাঁড়াবে তোমরা।

এছাড়াও প্রোগ্রাম উদ্বোধনী অনুষ্ঠান শেষে সংক্ষিপ্ত সাংস্কৃতিক পরিবেশনা করা হয়। এই প্রদর্শনী চলবে সন্ধ্যা সাতটা পর্যন্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত...

চুয়েটের পুকুরে গোসলে নেমে আবারও দুই শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুকুরে গোসল করতে...

চট্টগ্রামে এসএসসিতে শতভাগ পাশের গৌরব অর্জন সেন্ট জেভিয়ার্স স্কুলের

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার (২০২৬ সালের) প্রকাশিত...

আরও পড়ুন

বান্দরবানের আলীকদমে যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড গুলিসহ আটক ১

বান্দরবানের আলীকদমে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে ৩৩৯ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলিসহ মাংরুম ম্রো (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।মঙ্গলবার (১১ আগস্ট) দিবাগত রাত...

অভিমানী কিশোর মুগ্ধকে পাওয়া গেল লালদীঘির পার্কে ঘুমন্ত অবস্থায়

এসএসসিতে প্রত্যাশিত ফলাফল করতে না পেরে ঘরে মায়ের কাছে ‘ক্ষমা চেয়ে চিঠি’ লিখে বের হয়ে যাওয়া অভিমানী কিশোর প্রাচুর্য দাশ মুগ্ধেকে (১৬) দুইদিন পর...

চৌদ্দগ্রামে পৃথক ঘটনায় গৃহবধূসহ তিনজনের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্ঠ, সড়ক দুর্ঘটনা ও সাপের কামড়ে গৃহবধুসহ তিনজনের মৃত্যু হয়েছে। নিহতরা হলেন, মুন্সিরহাট ইউনিয়নের বাসন্ডা গ্রামের মাদ্রাসা শিক্ষক গোলাম সারোয়ারের স্ত্রী বিলকিছ...

টেকনাফে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধু নিহত

কক্সবাজার-টেকনাফ হাইওয়েতে ডাম্প ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার দিকে টেকনাফের কেরুনতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন—উখিয়ার পালংখালী...